চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস খানেকের ভেতর হলি আর্টিজান মামলার চার্জশিট: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A

মাস খানেকের ভেতর হলি আর্টজান মামলার চার্জশিট দেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, তাড়াহুড়ো করে একটা জিনিসকে নষ্ট করার চাইতে একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় অকাট্য যুক্তি সহকারে একটি চার্জশিট দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মামলার তদন্ত একটি জটিল প্রক্রিয়া। একটি অভিযোগ যখন আদালতে যায়, সেই অভিযোগের প্রেক্ষিতে কার কার বিরুদ্ধে অভিযোগ আছে সেটা প্রমাণ করার জন্য সারকামুটেন্স এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স, সাইয়েন্টিফিক এভিডেন্সের প্রয়োজন হয়। হলি আর্টিজানের ঘটনা দেশের বিরুদ্ধে ছিল, কোনো সাধারণ অপরাধ ছিল না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: এ ঘটনায় সঙ্গে বহু লোক বহু উদ্দেশ্য নিয়ে জড়িত ছিল। তাদের প্রত্যেকের অপরাধকে খুঁজে বের করা, প্রত্যেক ব্যক্তির নিজস্ব উদ্দেশ্য স্বার্থ, তাদের একটিভিটিজ কি ছিল সেটা আলাদা আলাদা করে শণাক্ত করা, এরপক্ষে যুক্ত তর্ক উপস্থাপনের জন্য তথ্য যোগাড় করা হয়। সেক্ষেত্রে কোন মামলা বেশি সময় লাগে বা কম সময় লাগে।

তিনি বলেন, হলি আর্টিজানে যারা অভিযান করেছে এর পেছনে কারা রয়েছে, কারা মদদ দিয়েছে, ঘর ভাড়া দিয়েছে, কারা অস্ত্র দিয়েছে তাদের ইতিমধ্যেই আমরা শণাক্ত করেছি। এরমধ্যে এনকাউন্টারে কেউ মারায় গেছে। বাকি যারা আছে তাদের উপযুক্ত শাস্তির বিধান করার জন্য অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। যা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে মাস খানেকের মধ্যে হলি আর্টিজানের চার্জশিট দেওয়া হবে।

কোন সাক্ষ্য প্রমাণের ঘাটতি আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন: এসব ক্ষেত্রে আমরা ভালো অপরাধ আইনজীবির সঙ্গে যোগাযোগ করে থাকি,প্রসিকিউটরদের সঙ্গে পরামর্শ করে থাকি। এটা একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া, তাড়াহুড়ো করে একটা জিনিস নষ্ট করতে চাইতে একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় অকাট্য যুক্তি সহকারে একটি চার্জশিট হবে। অপরাধীরা শাস্তি পাবে মানুষ এটাই চায়। তবে এখন তারিখ ও দিনক্ষণ বলতে পারব না। এ মামলার তদন্তকালে কোথাও বাধাগ্রস্ত হতে হয়নি। সবার সাহায্য সহযোগিতা পেয়েছি।

এর আগে টার্মিনালে ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বলার মতো উল্লেখযোগ্য কোনো অপরাধ এখন পর্যন্ত রমজানে ঘটেনি। যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা, সেটা আমরা দ্রুতই সমাধান করেছি।কোন প্রকার ছিনতাই, মলম পার্টি দৌরাত্ম ছিল না।

তিনি বলেন মহানগরীতে কোন চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, ভুয়া পুলিশ, ভুয়া ডিবি সেজে অপরাধ করার বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারিতা রয়েছে।বড় বড় শপিং মলে সেহরি পর্যন্ত বেচাকেনা হচ্ছে, কোথাও কোন অপরাধের ঘটনা ঘটছে না।

ঈদের পর বন্ধের সময়ও নিরাপত্তায় পুলিশি ব্যবস্থা জোরদার থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ: চার্জশিটহলি আর্টিজান হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়াকে সিএমএইচে চিকিৎসার প্রস্তাব দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

কিছুক্ষণ পরই ৩৭ তম বিসিএসের চূড়ান্ত ফল

পরবর্তী
বিসিএস

কিছুক্ষণ পরই ৩৭ তম বিসিএসের চূড়ান্ত ফল

১৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ৩৭বিসিএসের ফল প্রকাশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT