চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী-সাকিবদের পরামর্শক হচ্ছেন না কারস্টেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২১, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
গ্যারি কারস্টেন

গ্যারি কারস্টেন

গ্যারি কারস্টেনকে হেড কোচের ভূমিকায় পেতে চেয়েছিল বিসিবি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় কাজ করতে আগ্রহ দেখাননি সাউথ আফ্রিকার এ কিংবদন্তি। তবে কথা দিয়েছিলেন কাজ করবেন বাংলাদেশ দলের পরামর্শক হয়ে। ঢাকায় এসে সেই মতও পাল্টে ফেলেছেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ।

আইপিএল শেষ করে ঢাকায় এসে বিসিবিকে অপারগতার কথা জানিয়ে দিয়েছেন কারস্টেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, কারস্টেন কেবল মাশরাফী-সাকিবদের হেড কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়েই কাজ করবেন।

‘বিশ্বকাপ পর্যন্ত কাজ করবে আমাদের এমন একটা পরিকল্পনা ছিল তাকে নিয়ে। উনি প্রাথমিকভাবে সম্মতিও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কমিটমেন্টগুলোর কথা বিবেচনা করে জানিয়েছেন এ মুহূর্তে কেবল কোচ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত কাজ করবেন।’

Banglabid

কারস্টেন ঢাকায় পৌঁছান রোববার রাতে। সোমবার সকালে হোটেল সোনাগাঁওয়ে ডাকেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী, মুশফিক ও তামিমকে। তিন সিনিয়র ক্রিকেটারের মতামত নেন কারস্টেন, কেমন কোচ চান জেনে নেন।

তিনদিনের সফরে বিসিবি কর্মকর্তা, নির্বাচক ও কয়েকজন তরুণ ক্রিকেটারের সঙ্গেও কথা বলবেন কারস্টেন। কোচ নির্বাচনে বিসিবির সংক্ষিপ্ত তালিকা ও নিজের তালিকা মিলিয়ে চূড়ান্ত করবেন বাংলাদেশের হেড কোচ।

বিসিবির পছন্দের সম্ভাব্য তালিকা দেয়া হয়েছে কারস্টেনকে। তিনি সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেবেন। তাতে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ মিলবে বলেও আশা করছেন নিজামউদ্দিন চৌধুরী।

Reneta

‘আমরা চেষ্টা করবো ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ পেতে। কোচ নিয়ে আমাদের ঠিক করা নাম, তথ্য-উপাত্ত তাকে পাঠিয়েছি। বাংলাদেশে এসে কাজ করছেন। খেলোয়াড়দের সাথে কথা বলছেন। ভারতে যখন ছিলেন, তখন বিভিন্ন কোচের সঙ্গে যোগাযোগ রেখেছেন। অ্যানালাইসিস সম্পন্ন হওয়ার পর আমরা হয়ত টেলিকনফারেন্স করে সম্ভাব্য কোচের সঙ্গে কথা বলব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারি কারস্টেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মন্ত্রী-সচিবদের ফোন কেনার টাকা নেই!

পরবর্তী

‘সেরা’ গ্রিজম্যানের প্রশংসায় মেসি

পরবর্তী
PARTIDO DE LIGA EN EL ESTADIO VICENTE CALDERON

‘সেরা’ গ্রিজম্যানের প্রশংসায় মেসি

মোরাতা-ফ্যাব্রেগাসকে ছাড়াই রাশিয়া যাচ্ছে স্পেন

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT