চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফী ইজ দ্য রাইট পার্সন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুই ধরনের ফল পেয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত খেলে জয়ে শুরুর পরের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে অল্প ব্যবধানে হার মানতে হয়। দলের পারফরম্যান্সের সঙ্গে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছবিটা যেন ঠিক মিলছে না! যা নিয়ে মৃদু আলোচনা-সমালোচনাও হচ্ছে। সেসব কানে নিতে চান না নাজমুল হাসান। বিসিবি সভাপতি বলছেন, পারফরম্যান্স যাই হোক, দলের জন্য মাশরাফীই রাইট পার্সন।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে দলের সঙ্গেই ছিলেন নাজমুল হাসান। মাঠে বসে মাশরাফী-সাকিব-তামিম-মুশফিকদের খেলা দেখেছেন। দলের খেলোয়াড়দের নিয়ে ইংল্যান্ডে ঈদের নামাজও পড়েছেন। শুক্রবার দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

প্রথম দুই ম্যাচের একটিতে ব্যাট হাতে এক রান করেছেন মাশরাফী। আর মোট ১১ ওভার বল করে কোনো উইকেট পাননি। মাশরাফীর এমন পারফরম্যান্স নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাজমুল হাসান বলেন, ‘এতদিন তো আমরা মাশরাফীকে নিয়েই ম্যাচ জিতেছি। তাকে ছাড়া তো জিতি নাই। আজকের যে সাফল্য সেটাও তো।’

Banglabid

‘এটা হতেই পারে, ওই কন্ডিশনে মাশরাফীর বোলিং কার্যকর না। এটা তো হতেই পারে। কারণ, আমাদের এই কন্ডিশনের সঙ্গে ওখানকার (ইংল্যান্ড) কন্ডিশন পুরোপুরি ভিন্ন। ওখানে পেসের সঙ্গে বাউন্সও লাগে, যেটা মাশরাফীর নেই। স্বাভাবিকভাবেই বোলিং নিয়ে একটু সমস্যার মধ্যে আছে।’

এরপরই মাশরাফীর অধিনায়কত্ব নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘কিন্তু ওর অধিনায়কত্ব তো কেউ রিপ্লেস করতে পারবে না। বিশ্বকাপে আমাদের নেতৃত্ব দেয়ার জন্য মাশরাফী ইজ দ্য রাইট পার্সন। সুতরাং, এটা নিয়ে আমাদের মাথায় কোনো চিন্তাই নেই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কেন উইলিয়ামসনের একটি রানআউট করতে পারেননি উইকেটকিপার মুশফিকুর রহিম। হাতে বল জমানোর আগেই তার কনুই লেগে উইকেট ভেঙে গেলে বেঁচে যান কিউই অধিনায়ক। সেই ঘটনাকে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ধরে কড়া সমালোচনা হচ্ছে মুশফিকের। বলা হচ্ছে, তার উইকেটকিপিংটা ঠিকঠাক হচ্ছে না।

Reneta

কিউই ম্যাচে ওই ভুলের পর আগেই মুশির পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক মাশরাফী। টাইগার উইকেটরক্ষক পাশে পাচ্ছেন নাজমুল হাসানকেও, ‘মুশফিক উইকেটকিপিং তো এই প্রথম করছে না। এতদিন করেছে, আমরা তো বহু ম্যাচ জিতেছি। তবে এটা ঠিক ওই সময়ের রানআউটটা হলে ম্যাচটা নিসন্দেহে আমাদের দিকে ঝুঁকে যেত। ওরা (নিউজিল্যান্ড) যে চাপে পড়ত, সেটা কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হতো। কিন্তু এটা খেলার অংশ।’

আরেকটু যোগ করে নাজমুল হাসান বলেন, ‘পরে তো ও(মুশফিক) একটা অসাধারণ ক্যাচও ধরেছে। আসলে ওটা ওর হাতে লেগে গেছে। উত্তেজিত ছিল, যার কারণে লেগে গেছে। এটা কপাল খারাপ। আমি বলি, এটা আমাদের জন্য কপাল খারাপ।’

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফীমুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT