চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর শততম ম্যাচ জয়ে রাঙাল সিলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নাজমুল হোসেন শান্ত এনে দেন উড়ন্ত সূচণা। পরে মুশফিকুর রহিম ও রায়ান বার্ল ঝড় তোলেন ব্যাট হাতে। তাতে দুর্দান্ত জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। দলটির অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার শততম বিপিএল ম্যাচ ছিল এটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া ১৭৫ রানের চ্যালেঞ্জ সিলেট টপকেছে ১২ বল হাতে রেখে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবারও উঠল সিলেট। ৯ ম্যাচে ৭ জয়ে মাশরাফীর দলের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

রান তাড়া দুর্দান্ত ছিলেন শান্ত। এ ওপেনার শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ৪৪ বলে ৬০ রান করে আউট হন দলের রান একশ পার করে। অপর ওপেনার তৌহিদ হৃদয় ১৮ বলে করেন ১৫ রান।

শান্তর ইনিংসের পর খুব একটা স্বস্তিতে ছিল না সিলেট। মুশফিকুর রহিম ও রায়ান বার্ল দ্রুত রান তুলে সহজ করে দেন সব। বার্ল ১৬ বলে ৪১ রানের টর্নেডো ইনিংস খেলে আউট হন।  ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন মুশফিক। শেষে জাকির হাসান ৫ বলে ১৩ রান ‍তুললে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় টিম স্ট্রাইকার্স

বার্ল ও মুশফিক তৃতীয় উইকেট জুটিতে মাত্র ২১ বলে যোগ করেন ৪৮ রান। লেগ স্পিনার বিজয়কান্ত দুটি ও বাঁহাতি স্পিনার নিহাদউজ্জামান নেন একটি উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে মেহেদী মারুফ (৫২) ও অধিনায়ক শুভাগত হোম চৌধুরীর (৫৪*) ফিফটিতে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চট্টগ্রাম। শততম বিপিএল ম্যাচে ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মাশরাফী। ফেরান উসমান খানকে।

Reneta

পরে অবশ্য আর উইকেট পাননি মাশরাফী। ইমাদ ওয়াসমি দুটি ও মোহাম্মদ আমির নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৩মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT