চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর এমন আহ্বানে অন্যদের বন্ধ চোখ খুুলুক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৬ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একদিন আগে নড়াইলে পৌঁছানোর পথে হাজারো জনতার ভালোবাসায় সিক্ত হন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এমন ভালোবাসা পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের এ প্রার্থী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি আপনাদের সন্তান। আমার প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দেবেন।’

বাংলাদেশ ক্রিকেট দলের বহু বিজয়ের নেতৃত্ব দেওয়া এ অধিনায়ক নড়াইলে নির্বাচনী প্রচারণার পরের দিন রোববার বললেন রাজনীতির সবচেয়ে ন্যায্য কথাটি। সেটিও ঠিক যেন তার অধিনায়কোচিত বক্তব্যই। জেলা আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মাশরাফী বলেছেন, ‘নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা শারীরিক এবং মানসিক কোনোভাবেই যেন আঘাত না পান সেদিকে খেয়াল রাখবেন, আমি নোংরামি পছন্দ করি না।’

নির্বাচনের তফসিল ঘোষণার পর যখন সারাদেশ থেকে যখন একের পর এক প্রতিপক্ষের ওপর হামলা-নির্যাতনের খবর আসছে, তখন ‘রাজনীতিতে নবাগত’ মাশরাফী ভাবছেন এমন ভিন্ন কথা। মূলত গণতান্ত্রিক রাজনীতির এটিই মুখ্য বিষয়। সেখানে সম্প্রীতিই বড় বিষয়। জয়-পরাজয় থাকবে, সেটা মেনেও নিতে হবে। কিন্তু সেজন্য একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা-নির্যাতনের পথ বেছে নেবে, তা কাম্য নয়।

Banglabid

গত কয়েকবছর ধরেই আমরা দেখছি, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সহিষ্ণুতা, শ্রদ্ধাবোধ কিংবা বোঝাপড়ার বিষয়টি হারিয়ে যাচ্ছে। নির্বাচন মানেই যেন একপক্ষকে অন্যপক্ষের হামলা-নির্যাতন। জনমতের বাইরে গিয়ে নানা কৌশলে নিজের জয়কে নিশ্চিত করা। প্রকৃতপক্ষে কোনোভাবেই পরাজয় মেনে নেওয়া হবে না- এমন একটা সংস্কৃতি চালু হয়েছে।

আমরা মনে করি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেই সংস্কৃতি বন্ধ করার সময় হয়েছে। মাশরাফী যেন সেই সংস্কৃতি বন্ধের ডাক দিলেন। সাধারণ মানুষও আসলে এটাই চায়। তারা সহিংসতা, রক্তপাত কিংবা হিংসা ছড়ায়- এমন ঘটনাকে এড়িয়ে চলে। কারণ মানুষ চায় শান্তি।

মাশরাফী বিন মোর্ত্তজা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের জন্য যে দৃষ্টান্ত রেখেছেন, সারাদেশের প্রার্থীরাও যেন এমন দৃষ্টান্ত রাখেন; সেটাই আমাদের চাওয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীমাশরাফী বিন মোর্ত্তজারাজনীতিরাজনৈতিক প্রতিপক্ষসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৭ ডিসেম্বর জনসভার অনুমতি চায় ঐক্যফ্রন্ট

পরবর্তী

নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক

পরবর্তী

নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক

প্রবাসী কল্যাণ ব্যাংককে ঘিরে শাহদীন মালিকের শঙ্কা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT