চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফীকে কষ্টটা একটু বেশিই দিয়ে দিচ্ছেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজার বিকল্প বাংলাদেশ ক্রিকেটে নেই। তারপরও ৮ মার্চের বিসিবি সভায় ওয়ানডে অধিনায়ক বদলের সিদ্ধান্ত হতে পারে। কঠিন এ সময়ে সাংবাদিকদের মাশরাফীর পাশে থাকার অনুরোধ জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দেখতে আসা নাজমুল হাসান ইনিংস বিরতির ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, আপনারা মাশরাফীকে একটু বেশিই খোঁচাচ্ছেন।

শনিবার বাংলাদেশ অধিনায়কের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হচ্ছিল বারবার। অবসর নিয়ে নিজের মনোভাব আগেই স্পষ্ট করলেও সেটি নিয়ে জল ঘোলা করায় কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন মাশরাফী।

Banglabid

বল হাতে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের সঙ্গে আত্মসম্মানবোধের বিষয়টি জড়িয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। উত্তরে প্রকাশ প্রায় মাশরাফীর অভিমান, ক্ষোভ। তিনি বলেন, ‘আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে, আমি কি চোর? খেলার সাথে আত্মসম্মান, লজ্জা, আমি মেলাতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চামারি হচ্ছে, তাদের কি লজ্জা নেই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে? আমি কি চোর?’

মাশরাফীর এমন বক্তব্যের পেছনে সাংবাদিকদেরও দায় দেখছেন নাজমুল হাসান। বললেন, ‘আমার কাছে মনে হয়েছে পুরো সংবাদ সম্মেলন দেখে, আপনারা মনে হয় ওকে একটু বেশিই খোঁচাচ্ছেন। আমার মনে হয় এরকম একটা সময়ে ওর পাশে যখন আপনাদের সকলের থাকা উচিত, সে জায়গায় তাকে কষ্টটা একটু বেশিই দিয়ে দিচ্ছেন।’

‘আমার মনে হয় এগুলো আলাপ করা উচিতই নয় আমাদের। মাশরাফী কী চায় বলে দিয়েছে। অধিনায়ক কে হবেন সেটা বিসিবি সিদ্ধান্ত নেবে। যখন যাকে মনে হয় করতে পারে। মাশরাফী কখন অবসর নেবে সেটা ওর ব্যাপার। আমার মনে হয় এখানেই এটা শেষ হওয়া উচিত।’

Reneta

‘আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি সবসময় দুইজন খেলোয়াড়ের কথা বলি যে, খেলোয়াড় হিসেবে সাকিবের বিকল্প আমাদের নেই। অধিনায়ক হিসেবে মাশরাফীর কোনো বিকল্প নেই। মাশরাফীর অবদান কোনোভাবেই খাটো করার কোনো সুযোগ নেই এবং একটা জিনিস হয়ত খেয়াল করেছেন, মাশরাফীকে যে পরিমাণ আমরা চেষ্টা করছি সবচেয়ে বেশি সুযোগ দেয়ার জন্য যেটা অনেকের বেলাতেই করিনি। উদাহরণ হিসেবে বলছি, আমরা মুশফিককে যখন বাদ দিয়ে মাশরাফীকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেই, তখন কিন্তু কাউকে জিজ্ঞেসও করিনি। তবে মাশরাফীর ব্যাপারটা ভিন্ন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনবিসিবিমাশরাফীমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিপি নুরকে হত্যার হুমকির অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

পরবর্তী

গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৫

পরবর্তী

গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৫

দুদকের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে প্রতিবেদন ২৪ মার্চ

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT