চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে প্রতিবেদন ২৪ মার্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
- সেমি লিড, অপরাধ, আদালত
A A

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বহিষ্কৃত ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন।

এর আগে ২১ অক্টোবর খালেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে করা মামলায় চার কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ ও ৯০ লাখ ১৬ হাজার ৭০৯ টাকার অস্থাবর সম্পদের বৈধ উৎস পায়নি দুদক।

গত ১৮ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে তার গুলশানের বাসা থেকে ১৭ লাখ ৯৯ হাজার ১৫০ টাকার বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। দুদকের অনুসন্ধানে কিংবা জিজ্ঞাসাবাদে এর কোনো উৎস দেখাতে পারেননি খালেদ মাহমুদ। তার বিরুদ্ধে মোট পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এর নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে দুই থানায় চারটি মামলা করা হয়। গ্রেপ্তারের সময় খালেদের বাসা থেকে ৪০০ পিস ইয়াবা, লকার থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়। সেগুলো গণনার পর ১০ লাখ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। এ ছাড়া ডলারেরও বান্ডিল পাওয়া যায়। টাকায় তা ৫-৬ লাখ টাকা হবে বলে জানায় র‌্যাব।

Reneta

এ ছাড়া অভিযানে তার কাছ থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটির লাইসেন্স থাকলেও শর্ত মানা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদ মাহমুদ ভূঁইয়াতদন্ত প্রতিবেদনদুদকের মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা

জেল থেকে ফিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপূর্তের দাপ্তরিক কাজে জুয়েল রানা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত কোনো আলোচনা নয়, ঘোষণা ইরানের

এপ্রিল ২০, ২০২৬

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

এপ্রিল ২০, ২০২৬
ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুস্তবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT