চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফি ভাই আমার পথপ্রদর্শক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

দলের সব বয়সীদের কাছেই তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী! তরুণ সদস্যদের কাছে তো প্রিয় মেন্টর। কিন্তু মাশরাফি বিন মুর্তজা পেসারদের কাছে যেন একটু বেশিই গুরুত্বপূর্ণ। সেটা তার চোটের সঙ্গে সংগ্রাম আর মাঠে ফিরে আসার ইতিহাসের কারণে। তাসকিন আহমেদ সেটাই বোঝাতে চাইলেন, ‘মাশরাফি ভাই আমার পথপ্রদর্শক’ বলে।

তাসকিন রঙিন ফরম্যাটের ক্রিকেটে নিয়মিত অনেকদিন ধরেই। এখন টেস্টেও খেলছেন। টানা তিন টেস্টে খেলে বল করেছেন দীর্ঘসময়। বোলিংয়ের এই ধকলটা নেওয়ার জন্য তার শরীর কতটা প্রস্তুত ছিল সেটা সময়ের হাতেই তোলা থাকছে। তবে খেলাও তো বন্ধ রাখা যাবে না। নিজেকে ফিট রাখতে, চোটমুক্ত রাখতে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন ২১ বর্ষী এই তরুণ পেসার।

মিরপুরের হোম অব ক্রিকেটে বুধবার নিজের ফিট থাকা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বললেন তাসকিন। তখনই জানালেন নিজের প্রতি মাশরাফির ভূমিকার কথা, ‘চোট জিনিসটা এমনই, সিঁড়িতে হাঁটার সময়ও পা মচকে যেতে পারে। সেদিক থেকে আমি সুস্থ আছি। এটাই আসল ব্যাপার। সত্যি কথা বলতে নিজেকে ভাগ্যবান মনে হয়। তাছাড়া আমি চোট নিয়ে কমই চিন্তা করি। সবার আগে মানসিকভাবে শক্ত থাকাটা জরুরি। এক্ষেত্রে মাশরাফি ভাই আমার পথপ্রদর্শক। তিনিই এটা নিয়ে বেশি না ভাবতে বলছেন। তিনিই আমার মেন্টর। তাকে অনুসরণ করেই পরিশ্রম করে যাচ্ছি।’

Banglabid

তবে ফিট থাকাটা কঠিন মানছেন তাসকিনও। টেস্টে খানিকটা বাড়তি চাপ এসে পড়ে বলেও বুঝছেন। বড় পরিসরের ক্রিকেটে কম খেলেছেন। মানিতে নিতে একটু সময় লাগছে তাই। শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকতে প্রিয় শিক্ষক সেখানে মাশরাফি।

মাত্র তিনটা টেস্টে টাইগারদের হয়ে নেমেছেন। তিনটাতেই হেরে মাঠ ছাড়তে হয়েছে। সেটা পোড়াচ্ছে তাসকিনকে। সামনে ভালো কিছুর প্রত্যয় ঝরল এই পেসারের কণ্ঠে। সেই ভালোটা শ্রীলঙ্কা সফরেই দেখতে চান। সেজন্য গত কয়েকটি সিরিজে করা ভুলত্রুটিগুলো আগে শোধরানো দরকার বলে মনে হচ্ছে তাসকিনের। সেটা করা সম্ভব হলে দল যেমন সুফল পাবে, তিনি নিজেও ভালো কিছু করতে পারবেন বলে আশা করছেন।

লঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে পাঁচ জন পেসার জায়গা পেয়েছেন। একাদশে ঢুকতে তাই শক্ত প্রতিযোগিতার মুখেই পড়তে হবে। তাসকিনের সেটা জানাই। এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন তিনি, ‘প্রতিযোগিতা থাকবেই। প্রতিযোগিতা যতো বেশি থাকবে বাংলাদেশের পেস বিভাগ ততো শক্ত হবে। কে খেলবে, কে খেলবে না, সেটা নিয়ে ভাবছি না। আমরা চেষ্টা করছি। নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুতি নিচ্ছি। সুযোগ পেলে সবাই সবার সেরাটাই ঢেলে দিবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT