চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির ভালো লাগছে, মাবিয়ারা অনুপ্রাণিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
পুরস্কার নিচ্ছেন ক্রিকেটাররা

পুরস্কার নিচ্ছেন ক্রিকেটাররা

কয়েক বছরে দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন ক্রিকেটাররা। সাফল্য এনে মাশরাফি-মুশফিকরা সম্মানিত হন হরহামেশাই। হাতে ওঠে পুরস্কার। ক্রিকেটের মত সাফল্য আসতে শুরু করেছে অন্য অঙ্গনের খেলাগুলোতেও। তাইতো কেবল ক্রিকেটারদেরই নয়, সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং শুটার শাকিল আহমেদসহ ৩৩৯ জন কৃতি ক্রীড়াবিদকে একই কাতারে আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফল্যের স্বীকৃতিতে রোববার সন্ধ্যায় তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেন প্রধানমন্ত্রী। পরে মাশরাফি-মুশফিক ও মাবিয়া-শিলারা জানালেন, ভালো লাগার কথা।

গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ। এই ৬ মাসে আন্তর্জাতিক অঙ্গনে যে সকল ক্রীড়াবিদ সাফল্য বয়ে এনেছেন, বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন বিশ্বমঞ্চে; সন্ধ্যা সাতটায় সরকারি বাসভবন গণভবনে জমকালো আয়োজনে তাদেরকেই পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী।

হ্যান্ডবল, সাঁতার, হকি, ক্রিকেট, শুটিং, ব্যাডমিন্টন, ভারোত্তোলন, ভলিবল, ফুটবল, গলফ, আর্চারি, স্পেশাল অলিম্পিক, দাবা, রোলার স্কেটিং, বধির খেলোয়াড়সহ মোট ১৫টি নারী-পুরুষ এবং বয়সভিত্তিক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। সবাইকে তুলে দেয়া হয় এক লক্ষ টাকার চেক।

Banglabid

বড় সাফল্য পাওয়া তিন অ্যাথলেট সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং শুটার শাকিল আহমেদকে তুলে দেয়া হয় ফ্ল্যাটের চাবিও। এসএ গেমসে সোনা জয়ের পর শিলা-মাবিয়াদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী।

সংবর্ধনা নিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘শুধু ক্রিকেট নয়, অন্যান্য ইভেন্টের খেলোয়াড়রা পুরস্কার পাওয়ায় বেশি ভালো লাগছে। ক্রীড়াঙ্গনের সবাইকে সম্মান দেয়া হয়েছে। সরকার যেন এটা অব্যাহত রাখে।’

টেস্ট অধিনায়ক মুশফিকের কণ্ঠেও ঝরল একই সুর, ‘ক্রিকেটারদের পাশাপাশি অন্যদের পুরস্কৃত হতে দেখাটা ভালো অনুভূতি। সবাই এক সাথে মিলিত হতে পারাটাও অনেক আনন্দের।’

Reneta

এসএ গেমসে স্বর্ণজয়ী সাঁতারু শিলা বললেন, ‘স্বর্ণ জয়ের পর আমরা যে প্রতিশ্রুতি পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এটি আমাদের ভবিষ্যতে আরও ভাল করতে অনুপ্রাণিত করবে।’

ভারোত্তোলক সীমান্তের কথাতেও একই প্রতিধ্বনি। সাউথ এশিয়ান গেমসেই স্বর্ণজয়ী এই তারকা বললেন, ‘ভালো লাগছে। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে পেরে দারুণ লাগছে। যে সম্মান পেয়েছি তা ধরে রেখে সামনে আরো ভালো করতে চাই।’

হকির উন্নয়নে দিতে চাওয়া বিসিবি’র ঘোষিত এক কোটি টাকার চেকও এদিন প্রধানমন্ত্রীর মাধ্যমে তুলে দেয়া হয় ফেডারেশনটির কর্তাদের হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীমাবিয়ামাশরাফিমুশফিকশিলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসেছে জেনেট জ্যাকসনের ছেলের ছবি

পরবর্তী

ফেসবুক স্ট্যাটাস নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষে শতাধিক লোক আহত

পরবর্তী

ফেসবুক স্ট্যাটাস নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষে শতাধিক লোক আহত

ছবিতে জোলির আড়াই কোটি ডলারে​র বাড়ি

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT