চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফিদের ঝালিয়ে নেওয়ার ‘শেষ সুযোগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজের আগে বুধবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডে পৌঁছানোর পর এটাই বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। এর আগে ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন মুশফিকরা।

১০মে  ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। মূলত আয়ারল্যান্ডের ‘এ’ ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি। ত্রিদেশীয় সিরিজে আইরিশ দলে থাকা স্টুয়ার্ট টমসন আছেন প্রস্তুতি ম্যাচের দলে।

ডাবলিনের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় (বাংলাদেশ সময় পৌনে চারটা) শুরু হবে ম্যাচটি।

Banglabid

প্রস্তুতি ম্যাচে নামার আগে মঙ্গলবার স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন সেরেছে মাশরাফি বিন মর্তুজার দল। দলের সবাই উপস্থিত ছিলেন অনুশীলনে। স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটার দুটি গ্রুপে বিভক্ত হয়ে অনুশীলন করেন।

সাসেক্সে প্রস্তুতি ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি তামিম ইকবাল। তবে এখন সম্পূর্ণ ফিট এ বাঁহাতি ওপেনার। আইপিএলে থাকায় খেলতে পারেননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। স্ত্রীর অসুস্থতার কারণে ছুটিতে দেশে ফিরেছিলেন অধিনায়ক মাশরাফি। বুধবারের প্রস্তুতি ম্যাচে তারা সবাই খেলবেন বলে জানা গেছে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।

Reneta

উলভস আয়ারল্যান্ড স্কোয়াড: শেন গেটকেট (অধিনায়ক), অ্যাডাম ডেনিনসন, টায়রন কেন, জস লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, রব ম্যাককিনলে, এডি রিচাডসন, জেমস স্যানন, শিন টেরি, গ্রেগ থম্পসন, স্টুয়ার্ট থম্পসন, লরকান টাকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজপ্রস্তুতি ম্যাচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফায় বাংলাদেশি নারী প্রতিনিধির সঙ্গে বর্ণবাদী আচরণ অগ্রহণযোগ্য

পরবর্তী

র‌্যাবের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে বাহিনীতে ফেরতের নির্দেশ

পরবর্তী
জিয়া অরফানেজ ট্রাস্ট

র‌্যাবের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে বাহিনীতে ফেরতের নির্দেশ

টিসিবির চিনি ৫৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT