চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় নিরবের ছবির জয়জয়কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৯
বিনোদন
A A

পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১০৬ সিনেমা হলে মুক্তি পেয়েছে নিরবের ছবি ‘বাংলাশিয়া’। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে ২২০০০০ রিঙ্গিত। ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে।

এই ছবির পরিচালক নেমউই গানের সঙ্গেও যুক্ত। তিনি এর আগে পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন। তবে তার অতীতের সব রেকর্ড ভেঙ্গেছেন তিনি নিজেই। এর আগে মুক্তি পাওয়া তার ছবি নেসি লেমাক মুক্তির প্রথম দিনে আয় করেছিল ১৭৫০০০ রিঙ্গিত এবং হান্টু গ্যাংস্টার আয় করেছিল ১৮৮০০০ রিঙ্গিত।

২০১৪ সালে মালয়েশিয়ান ফিল্ম সেন্সরশিপ বোর্ড ‘বাংলাশিয়া’ সিনেমাটি ব্যান করে দেয়। ছবির ৩১টি দৃশ্য মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যাওয়ায় সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। বেশ কিছু কাটছাঁটের পরে ১২ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় এবং সিনেমার নাম দেয়া হয় ‘বাংলাশিয়া ২.০।’ মালয়েশিয়ায় মুক্তি না পেলেও সিনেমাটি নিউ ইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ওসাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে।

‘বাংলাশিয়া’ সিনেমায় নিরবকে কখনো বাবুর্চি, কখনো মোটর মেকানিকস, আবার কখনো কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দেখা যাবে। তার মতে, ‘এটি চলচ্চিত্র ক্যারিয়ারে অন্যতম একটা অর্জন। এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ না পেলে বড় অর্জন থেকে বঞ্চিত হতাম।’

‘বাংলাশিয়া’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি। এই ছবির পরিচালক নেমউই গানের সঙ্গেও যুক্ত। তিনি এর আগে পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসন সংকট, জরুরি বৈঠকে বসছে ইইউ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT