চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় আটক বাংলাদেশীর সঙ্গে গুলশান হামলাকারীদের যোগাযোগ ছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

রাজধানীর গুলশানের হামলাকারীদের সঙ্গে যোগাযোগ ছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্য (আইএস) সন্দেহে মালয়েশিয়ায় আটক বাংলাদেশীর। ওই ব্যক্তি গুলশান হামলাকারীদের সাথে সাক্ষাতও করেছিল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিংগাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইট টাইমস।

বৃহস্পতিবার আইএস সন্দেহে বাংলাদেশী, নেপালী, মরক্কো ও মালয়েশিয়ার চারজনকে আটক করার খবর দেয় মালয়েশিয়ার দৈনিক চ্যানেল নিউজ এশিয়া।

আটক বাংলাদেশী আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর জন্য অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে। সে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বুকিত বিনতাংয়ে রেস্টুরেন্টে চালাতো। 

Banglabid

ওই বাংলাদেশির বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি করেছে।  গত ২ সেপ্টেম্বর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিশেষ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ৩৭ বছরের আটক ব্যবসায়ী গুলশানের হলে আর্টিজান হামলায় নিহত জঙ্গি আন্দালিব আহমেদে সাথে বুকিত বিনতাংয়ে নিজের রেস্টুরেন্টে দেখা করেছিল। হলি আর্টিজানে ১ জুলাইয়ের ওই হামলায় বিদেশীসহ ২১ জন নিহত হয়।

সূত্র জানায়, ‘কর্তৃপক্ষ মনে করে আটক সন্দেহভাজন তার নিজ দেশে হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এমনকি তিনি তার দেশের অনেকের সঙ্গে নিয়মিত বৈঠক করে।’

Reneta

ওই সূত্র আরো জানায়, আটক সন্দেহভাজন বাংলাদেশে একে-৪৭ রাইফেলের চোরাচালানের অন্যতম হোতা।  মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ছিল তার।

মালয়েশিয়ার পুলিশ ইন্সপেক্টর জেনারেল তান শ্রী খালিদ আবু বকর বলেন, গত ২ আগস্ট এবং ১৭ সেপ্টেম্বর সময়ের মধ্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সন্দেহভাজন বাংলাদেশীকে গত ১৯ আগস্ট আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি ছিলো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানজঙ্গিমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেখানে গ্রাম ও শহরের পার্থক্য বিলীন

পরবর্তী

যে কারণে রণবীরের সঙ্গে প্রচারণায় থাকবেন না ঐশ্বরিয়া

পরবর্তী

যে কারণে রণবীরের সঙ্গে প্রচারণায় থাকবেন না ঐশ্বরিয়া

বিসিবি একাদশ বোলারদের দাপটে ২৩৩ রানে অলআউট আফগানিস্তান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬

আর্জেন্টিনা জার্সিতে মেসির দুই দশকের রাজত্বে যত অমর মহাকাব্য-কীর্তি

আগস্ট ৩১, ২০২৬
আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT