চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিন্স প্যান্ট পরিহিত মালালার কথিত ছবি ভাইরাল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A
বিভিন্ন মানুষের ভিড়ে মালালা ছবি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের মতো দেখতে এক কিশোরীর ছবি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। পশ্চিমা পোশাক জিন্স পরা কিশোরীর ছবিকে মালালার ছবি ধরেই তার সমালোচনায় মুখর হয়েছেন অনেকে। তবে তা আসলেই মালালার ছবি কিনা তা এখনও নিশ্চিত নয়।

যদিও মালালার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, জিনস-টপ পরা মালালার মতো দেখতে একজনকে। মূলত এক পাকিস্তানি ফেসবুক গ্রুপে এ ছবি ছড়াতে থাকে। সেখানে বলা হয়, মালালা ধর্মবিরোধী কাজ করেছেন। জিনস পরে মালালা ইসলামকে অপমান করেছেন অভিযোগ করে বলা হয় মালালা দ্বিচারিতা করছেন ও তিনি আদৌ ইসলাম ধর্মাবলম্বী কিনা তা নিয়েও প্রশ্ন তুলা হয়।

Banglabid

তবে অনেকেই আবার মালালার ছবি কিনা নিশ্চিত না হয়েও এই ধরণের পোশাক তিনি পরতেই পারেই বলে অভিমত জানান। তারা বলছেন, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তিনি যদি পশ্চিমী পোশাক পরেই থাকেন, তবে তাতে আপত্তি কোথায়?

মালালাকে যে ধরনের পোশাকে দেখতে সকলে অভ্যস্ত  এ ছবি তার থেকে আলাদা। পশ্চিমী পোশাক পরেও যেভাবে তিনি স্কার্ফে মাথা ঢেকে রেখেছেন, তা ইসলামের প্রতি তার আনুগত্যের প্রতীক বলেই মনে করছেন অনেকে।

২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছিলেন মালালা ইউসুফজাই। এর পর পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় যুক্তরাজ্যের বার্মিংহ্যামে রানি এলিজাবেথ হাসপাতালে। তখন থেকে তিনি যুক্তরাজ্যেই বাস করছেন। এরই মধ্যে ২০১৪ সালে ভারতের শিশু ও শিক্ষা অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার অর্জন করার রেকর্ড আছে তার।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালালা ইউসুফজাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT