চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালালাকে হত্যার চেষ্টায় দণ্ডিত ৮ জন মুক্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

নোবেলজয়ী পাকিস্তানি শিক্ষাকর্মী মালালা ইউসুফ জাইকে হত্যার চেষ্টায় অভিযোগে পূর্বে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কারাদণ্ডে দণ্ডিত ১০ জনের মধ্যে ৮ জনই মুক্ত রয়েছে বলে প্রকাশ পেয়েছে। এই বিষয়টি খুবই গোপনে করা হয়েছে বলে বিবিসি প্রতিবেদনে  উঠে এসেছে।

গত এপ্রিলে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছিলো, মালালাকে হত্যা চেষ্টার অভিযোগে ১০ জন তালেবান যোদ্ধা দোষী সাব্যস্ত হয় এবং তাদের প্রত্যেককে ২৫ বছরের কারাদন্ড দেয়া হয়।

কিন্তু একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, এই মামলায় দণ্ডপ্রাপ্ত ১০ জন নয়, মাত্র দুইজন।

এই বিচারকে ঘিরে একটি গোপনীয়তার আবহ সৃষ্টি করা হয়েছিলো। রুদ্ধ কক্ষে অনুষ্ঠিত এই বিচারের বৈধতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছিলো। বিচার সম্পন্ন করার একমাসাধিককাল পরে শুক্রবারে প্রথমবারের মতো কোর্টের বিচারের রায় প্রকাশ করা হয়। যেখানে দাবি করা হয় ২০১২ সালে মালালা ইউসুফজাইকে গুলি করার অপরাধে দুইজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

লন্ডনে পাকিস্তানের হাই কমিশনের মুখপাত্র মুনীর আহমেদ বলেন, প্রমাণের অভাবে শুক্রবারে ৮ জনকে খালাস দেয়া হয়েছে। ভ্রান্তি সৃষ্টির জন্য ভুল প্রতিবেদন প্রকাশকে দায়ী করে মুনীর বলেন, কোর্টের বিচারের রায়ে এটা পরিষ্কার যে মাত্র দুই জনই অপরাধী।

পাকিস্তানের সোয়াত জেলা পুলিশ প্রধান সালীম মারওয়াত দুইজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Reneta

৮ জনকে খালাস দেয়ার বিষয়টি প্রকাশ পায় যখন পাকিস্তানের কারাগারে মালালার হত্যা চেষ্টায় অভিযুক্ত ১০ জনের অবস্থান জানতে লন্ডন ভিত্তিক পত্রিকা ডেইলি মিররের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়।

২০১২ সালে স্কুলে যাওয়ার পথে মালালা তালেবান বন্দুকধারীদের দ্বারা হামলার শিকার হন। নারীদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারনা চালিয়ে মালালা তালেবানদের আক্রমণের লক্ষ্যে পরিণত হয়। তালেবান শাসনাধীন পাকিস্তানের সোয়াত উপত্যকায় বসবাস করতেন মাললা। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাব করেন মালালা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালালামালালা ইউসুফজাই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT