চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার ঘটনায় হাইকোর্টের রুলসহ আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও সম্প্রতি কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সাথে মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্তদের জমাকৃত টাকা সুদসহ ফেরত দেওয়ার পাশাপাশি জরিমানা দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

এছাড়া এঘটনায় কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন প্রতি তিন মাস পর পর দাখিল করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

Banglabid

ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও সম্প্রতি কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় করা রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী মো: তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি দাস।

ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও সম্প্রতি উড়োজাহাজের টিকিট না পাওয়ায় কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। এঘটনার পর সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে কী কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়াহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT