চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্গারিটার সাফল্যে পুলকিত হতে পারি, উৎসব করতে পারিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মার্গারিটা মামুনের রিদমিক জিমন্যাস্টিকস-উইমেন’স ইভেন্টে স্বর্ণ জয়ে বাঙালিরা পুলকিত হতে পারি কিন্ত উৎসব করতে পারি না এমন মন্তব্য করেছেন ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটো।

তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, রিটা মানে মার্গারিটা মামুনের জন্ম যদি মস্কোতে না হয়ে রাজশাহী বা ঢাকায় হতো, তার বেড়ে ওঠা আর জিমন্যাস্টিকস শেখাটা যদি বাংলাদেশে হতো… তারপর তার বাবার জন্মস্থান যদি রাশিয়া হত এবং সে কারণে বাংলাদেশকে অবজ্ঞা করে রাশিয়ার হয়ে অলিম্পিকে অংশ নিতেন আর সোনার পদক জিততেন – তখন বাংলাদেশ তো বড় ধরণের দুঃখই পেতো !

যে মেয়েটার মন-প্রাণ জুড়ে রাশিয়া (সংগত কারণে ধরে নেয়া যায়) যার জন্মভূমি রাশিয়া, যার মায়ের দেশ রাশিয়া সে যদি বাংলাদেশের হয়ে অলিম্পিক মেডাল জিতত তাহলে রাশিয়াও নিশ্চিত আনন্দিত হত না, রিটাও নিশ্চই ততোটা গর্ব অনুভব করতেন না ।

Banglabid

রিটার বাবা মামুন সাহেব জন্মগত বাংলাদেশি বলে তিনি তো চাইবেনই মেয়ে তার মাতৃভূমির প্রতিনিধিত্ব করুক। কিন্তু কাগজে-কলমে রাশিয়ান-বাংলাদেশি হলেও রিটার দেশ তো রাশিয়াই। মামুন সাহেব যদি অলিম্পিয়ান হতেন তখন সব বিবেচনাতেই বাংলাদেশ তার প্রথম দেশ হত, তাকে ছেড়ে দিয়ে রাশিয়া মনে হয় পস্তাতো না, বাংলাদেশ তাকে পেয়ে কখনোই ভাবতো না একজন ‘বিদেশী’র হাতে দেশের পতাকা উঠেছে।

মার্গারিটা বাংলাদেশের মেয়ে না, বাংলাদেশির মেয়ে এই সত্যটা মেনে নিতে আমাদের কষ্ট হওয়া উচিত না। জনসংখ্যার হিশেবে বাংলাদেশ তো দুনিয়ার প্রথম সারির তাহলে নিজের মাটিতে জন্ম নেয়া, নিজ ভূখন্ডে বেড়ে ওঠা একজন বিশ্বজয়ী খেলোয়াড় কেন গড়ে তুলতে পারবে না দেশ ?

কেন অন্য দেশে জন্ম নেওয়া, অন্য সংস্কৃতিতে গড়ে ওঠা একজনকে নিজের মনে করে, তার সাফল্যকে নিজের মনে করে আনন্দে ভাসতে হবে !

Reneta

অবশ্যই পিতার পরিচয় সুবাদে ‘The Bengal Tiger’ নামে পরিচিত হয়ে ওঠা মার্গারিটার সাফল্যে আমরা পুলকিত হতে পারি.. তবে উৎসব করতে পারি না, এত বছর ধরে অলিম্পিকে অংশ নিয়ে পদকের ধারে-কাছে যেতে না পারার অক্ষমতা ও লজ্জা ঢাকতে পারি না ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলের দাবিতে জগন্নাথের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পরবর্তী

সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে তুরস্কের অভিযান

পরবর্তী

সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে তুরস্কের অভিযান

আজ থেকে মিলবে ঈদের বাসের আগাম টিকিট

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT