চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কনসুলেটে হামলা ও অগ্নিসংযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতীয় কনসুলেটের বাইরে অগ্নিসংযোগ ও হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটে হামলার ঘটনা ঘটেছে। সেসময় কনসুলেট ভবনে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় ভবনের এক অংশে। এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

একটি স্থানীয় টিভি চ্যানেল ‘দিয়া টিভি’র প্রতিবেদনে বলা হয়, খালিস্তানি উগ্রপন্থীরা ভারতীয় কনসুলেটে আগুন লাগিয়ে দেয়। অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে ২ জুলাই স্থানীয় সময় ভোররাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে। পরে অবশ্য আগুন লাগার খবর পেয়ে সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্টের কর্মী এবং ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়। ঘটনায় ভারতীয় কনসুলেটের কোনও কর্মী আহত হয়নি বলে জানানো হয়েছে।

Banglabid

এদিকে এই ঘটনার পর খালিস্তনি উগ্রপন্থীরা একটি ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, রেলিং ঘেরা একটা বারান্দা মতো জায়গার মেঝেতে আগুন ধরে গিয়েছে। তবে সেই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা।

ঘটনার পর এক টুইট করে ঘটনার নিন্দা জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘শনিবার সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটে ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টার তীব্র নিন্দা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশে কূটনৈতিক ভবন বা বিদেশি কূটনীতিকদের হামলা বা সহিংসতা একটি ফৌজদারি অপরাধ।’

“The U.S. strongly condemns the reported vandalism and attempted arson against the Indian Consulate in San Francisco on Saturday. Vandalism or violence against diplomatic facilities or foreign diplomats in the U.S. is a criminal offense,” tweets US Department of State… pic.twitter.com/bzCjRgcbnI

— ANI (@ANI) July 4, 2023

Reneta

উল্লেখ্য কয়েক মাস আগেও সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেটে হামলা চালিয়েছিল খালিস্তানিরা। মিছিল করে এসে ভারতীয় কনসুলেটের ওপর চড়াও হয়েছিল তারা। ব্যারিকেড ভেঙে কনসুলেট চত্বরে ঢুকে দু’টি খালিস্তানি পতাকা টাঙিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। পরে সঙ্গে সঙ্গে দুই কনসুলেট কর্মী সেই খলিস্তানি পতাকা সরিয়ে দিয়েছিল। উল্লেখ্য, লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার দিনই সান ফ্রান্সিসকোর কনসুলেটে হামলার ঘটনা ঘটেছিল।

এদিকে কানাডাতেও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে খালিস্তানিদের। ভ্যানকুভার এবং টরন্টোয় মিছিল করে ভারতীয় দূতাবাসের সামনে গিয়ে প্রতিবাদ দেখানোর কথা খালিস্তানিদের। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর জন্য ভারতকে দায়ী করেই এই প্রতিবাদের আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যালেস্টাইন শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে নিহত অন্তত ৯ জন

পরবর্তী

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় ৪ জন নিহত

পরবর্তী
ফিলাডেলফিয়ায় বন্দুক হামলার ঘটনাস্থল, পুলিশ ও জরুরি সেবা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় ৪ জন নিহত

জোকোভিচ ও সুয়াটেক টেনিস ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বস্তিতে শুরু জোকোভিচ-সুয়াটেকের

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT