চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ইসরায়েলে হামলা নিয়ে যা বললো ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য, আকাশে বিস্ফোরণ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান ইসরায়েলে হামলার মিশনের নাম দিয়েছে ‘সত্য প্রতিশ্রুতি অভিযান’ এবং এর কোড বা সংকেতের নাম ছিল ‘ইয়া রাসুলাল্লাহ তথা হে রাসুলাল্লাহ’। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১ এপ্রিল দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় দু’জন ব্রিগেডিয়ার জেনারেলসহ ৭ ইরানি সামরিক উপদেষ্টার শাহাদাতের প্রতিশোধ নিতে আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলকে ইরানে হামলা চালানোর জন্য তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ইসরায়েলে ইরানের ভয়াবহ ড্রোন হামলার ভিডিও ভাইরাল

আইআরজিসির বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘের আইন অনুযায়ী, বিশ্বব্যাপী যেকোনো দেশের কূটনৈতিক মিশন যুদ্ধের সময়ও সর্বোচ্চ সুরক্ষা পায়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কূটনৈতিক মিশনে হামলার ১০ দিন পরও এর নিন্দা জানাতে ব্যর্থ হয় তখন তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে আরো বলা হয়, হামলায় কৌশলগত গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করা হয় এবং ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে সেগুলো সফলভাবে ধ্বংস করে দেয়া হয়।

আইআরজিসি’র বিবৃতিতে ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, ইরানের স্বার্থে আঘাত হানার যেকোনো প্রচেষ্টায় আমেরিকা অংশগ্রহণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ‘নিষ্পত্তিমূলক ও অনুশোচনা সৃষ্টিকারী’ হামলা চালানো হবে।
আরও পড়ুন: ইরানের যে ৯টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আতঙ্ক বাড়াচ্ছে

বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের সব ধরনের ধ্বংসযজ্ঞের পুরো দায় আমেরিকার এবং এই শিশু হত্যাকারী সরকার যদি এখনই থেমে না যায় তাহলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির শেষাংশে ইরানের বিরুদ্ধে হামলায় তৃতীয় যেকোনো দেশকে তার ভূমি ব্যবহার করতে দেয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

ট্যাগ: ইরান ইসরাইলইসরায়েলে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

পরবর্তী

বর্ষবরণে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা

পরবর্তী
আওয়ামী লীগের বর্ষবরণে আলোচনা সভা ও শোভাযাত্রায় নেতারা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষবরণে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা

মিয়ামি ফুটবল দলের দুই খেলোয়াড়ের উল্লাস, গোল উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোল, পাঁচ ম্যাচ পর জিতল মিয়ামি

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT