চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারাত্মক হারে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন আক্রান্ত ১৮ লাখের বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A
স্বাস্থ্যকর্মী ও শিশু কোভিড-১৯ মাস্ক পরা, বাংলাদেশে করোনা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও মারাত্মক হারে বাড়ছে সংক্রমণ। গত দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ, আর নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ২৯ হাজারের বেশি। সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৪৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৪৫ হাজার ৩৩২ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ৬১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সোয়া ২ লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮৫০ জনে।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত সেখানে ৫ কোটি ৫২ লাখ ২৬ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৪৫ হাজার ৭১২ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ৮৬০ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৩৩২ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার ৪২১ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ১৮০ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৩৭৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭১ লাখ ৪২ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১২ হাজার ৫১২ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ২৭৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৭৭ হাজার ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ২৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আগামী ছয় মাস হবে জীবনের সেরা সময়’

পরবর্তী

ভারতে করোনা পরিস্থিতি আবারও অবনতি, ৮ রাজ্যে বিশেষ নির্দেশনা

পরবর্তী
করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার জন্য স্বজনরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে করোনা পরিস্থিতি আবারও অবনতি, ৮ রাজ্যে বিশেষ নির্দেশনা

বাংলাদেশ পুলিশ এসআই, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রত্যাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় পুলিশের এসআই প্রত্যাহার

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT