চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামুনুল-এমিলিদের নিয়ে ভাবছেন অসুস্থ ডি ক্রুইফ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
২:৪৬ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের হেড কোচ লোডভিক ডি ক্রইফ। অসুস্থতার জন্য ছুটিতে থাকলেও মামুনুল-এমিলিদের ফুটবল নিয়ে সারাক্ষণ ভাবেন এই ডাচ কোচ। গত সপ্তাহে কিডনিতে সফল অস্ত্রপচার হয়েছে তার। নেদারল্যান্ডে নিজের বাড়িতে বিশ্রামে থাকা লোডভিক ডি-ক্রুইফ কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: হ্যালো কোচ, শরীর কেমন এখন?
ডি ক্রইফ:
এইতো স্টিল ম্যানেজিং। তিন দিন ধরে জ্বরে ভুগছি, ৪০ ডিগ্রি ফারেনহাইট। গত বুধবার কিডনিতে সার্জারি হয়েছে।
চ্যানেল আই অনলাইন:
আপনি কোথায় এখন?
ডি ক্রইফ:
আমার ঘরে, বিশ্রাম নিচ্ছি। হাউ ইজ বাংলাদেশ?
চ্যানেল আই অনলাইন:
বাংলাদেশে খুব বৃষ্টি হচ্ছে। সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের টেস্ট ম্যাচ বন্ধ। ফুটবল দলতো আপনার অপেক্ষায়, কবে ফিরছেন বাংলাদেশে?
ডি ক্রইফ:
আরেকটু সময় লাগবে। আজই ফিরতে পারলে আমারও ভালো লাগতো আমারও। কিন্তু শরীর পুরোপুরি ফিট নয়। তবে আশা করছি দ্রুতই কাজে ফিরবো, বাকিটা ভাগ্য।

চ্যানেল আই অনলাইন: অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ সামনে, ওই ম্যাচ নিয়ে সবাই আগ্রহী।
ডি ক্রুইফ:
হ্যা, এ ম্যাচটা সবার জন্যই এক্সাইটিং, একটা ইতিহাসও এটা। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে সবার মতো আমারও কিছু পরিকল্পনা আছে। ছুটিতে আছি বলে কিন্তু সব ভুলে যাইনি আমি।
চ্যানেল আই অনলাইন:
অসুস্থ শরীর নিয়ে কি কি চিন্তা করেছেন, আমাদের কি শেয়ার করা যায়?
ডি ক্রুইফ
: দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবল নিয়ে আমার নানা রকম চিন্তুা ভাবনা। ছুটিতে থাকলেও আমি কাজের মধ্যেই থাকি। বলতে পারেন এটা আমার স্বভাব। অসুস্থতার জন্য হয়তো একটু ঝিমিয়ে যাই কিন্তু একটু ভালো অনুভব করলেই আবারও নেমে পড়ি।

এখানে আসার পর ইউকে’র একটি পার্টির সঙ্গে কথা বলেছি। এখানে থাকা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে থেকে ভালো মানের কিছু ফুটবলার রয়েছে। তাদের ঢাকায় পাঠিয়েছি ট্রায়ালের জন্য। স্পনরশীপের ব্যাপারে টুকটাক কথাবার্তা বলছি দু-একটি কোম্পানির সঙ্গে।

অস্ট্রেলিয়া ম্যাচের জন্য খেলোয়াড়দের লিস্ট নিয়েও কাটাছেড়া করি। দলের সিনিয়র ফুটবলার, ম্যানেজমেন্ট এবং আমার কোচিং স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগও আছে। অনুর্ধ্ব-১৯ দলের ব্যাপারেও কিছু কাজ এগিয়ে রেখেছি। বলতে পারেন আমার শরীর ছাড়া সবই ঠিকঠাক আছে।

চ্যানেল আই অনলাইন: অনেক ধন্যবাদ কোচ আপনাকে, বিশ্রাম নিন দ্রুত সেরে উঠুন এবং বাংলাদেশে ফিরে আসুন।
ডি ক্রুইফ
: থ্যাংকস অ্যা লট।

ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় দিনের খেলা হবে ৪৫ ওভার

পরবর্তী

বাবা হচ্ছেন মার্ক জাকারবার্গ

পরবর্তী

বাবা হচ্ছেন মার্ক জাকারবার্গ

জা.বির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

সর্বশেষ

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT