চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মান রাখলেন দেশি বোলাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ব্যাটসম্যানরা সেরা দশে প্রভাব বিস্তার করতে না পারলেও মান রেখেছেন দেশি বোলাররা। সেরা দশে আটজনই বাংলাদেশি বোলার। প্রথম পাঁচে দুজন আছেন বিদেশি।

১৩ ম্যাচে ২২ উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটস অধিনায়কের ১৬ রানে পাওয়া ৫ উইকেট এবারের বিপিএলে সেরা বোলিংয়ের ইনিংস। চার উইকেট পেয়েছেন এক ম্যাচে। ব্যাট হাতে না পারলেও বল হাতে বেশ সফল বিশ্বসেরা অলরাউন্ডার। কিপটে বোলিংয়ে ওভার প্রতি গড়ে ৬.৪৯ রান খরচ করেছেন সাকিব।

দ্বিতীয় স্থানটিতেও আছেন আরেক বাংলাদেশি। খুলনা টাইটানসের আবু জায়েদ রাহি। ১২ ম্যাচে ৩৬৭ রান খরচ করে খুলনা পেসারের উইকেট ১৮টি। সেরা বোলিং ৩৫ রানে ৪ উইকেট। তবে ওভার প্রতি ৮.৯৫ রান খরচ করতে হয়েছে রাহিকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাসান আলি আছেন তিনে। ৯ ম্যাচে খেলে ১৬ উইকেট শিকার করেছেন পাকিস্তানি পেসার। ২০ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন এক ম্যাচে।

ব্যাটের চেয়ে বল হাতে এবার বেশ সফল মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩ ম্যাচে ১৬ উইকেট ঝুলিতে পুরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস অলরাউন্ডার। তবে রান খরচে কিপটে হতে পারেননি তিনি। বিলিয়েছেন ওভার প্রতি ৭.৭৯ গড়ে ৩৪৩ রান।

শহীদ আফ্রিদিকে দিয়ে খরচের পয়সা উসুল করিয়ে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। সময় সময় জ্বলে উঠেছেন বল ও ব্যাট হাতে। তবে বোলিংয়েই বেশি সফল পাকিস্তানি অলরাউন্ডার। মাত্র ৭ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন আফ্রিদি। ওভার প্রতি রান দিয়েছেন ৭ করে। সেরা বোলিং ১২ রানে ৪ উইকেট।

ছয়ে আছেন আবু হায়দার রনি। ১৩ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন ঢাকা ডায়নামাইটস পেসার। সাতে আছেন রুবেল হোসেন। ১১ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন রংপুর রাইডার্স পেসার।

আটে আছেন রুবেলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রংপুর রাইডার্স অধিনায়ক ১৪ ম্যাচে ৩৭১ রান খরচায় উইকেট শিকার করেছেন ১৫টি। বোলিংয়েও বেশ টাইগারদের ওয়ানডে অধিনায়ক। গড়ে প্রতি ওভারে ৬.৭৪ রান দিয়েছেন ম্যাশ।

৯ নম্বরে তাসকিন আহমেদ। চিটাগং ভাইকিংস পেসার ১১ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। তবে তাকে রান খরচ করতে হয়েছে ওভার প্রতি ৯.৩৪ করে। বিপিএলের অন্যতম খরুচে বোলারের নামও তাই তাসকিন।

সেরা দশের শেষটিতে আছেন রংপুর রাইডার্সের আরেক বোলার নাজমুল ইসলাম অপু। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে ২ উইকেট নিয়ে টুর্নামেন্টে মোট ১৪ উইকেট রংপুর স্পিনারের।

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধে অধিনায়ক আকবর হোসেন এবং তাঁর বাহিনী

পরবর্তী

সুচির বক্তব্যে অবাক হয় বিশ্ব!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুচির বক্তব্যে অবাক হয় বিশ্ব!

সংখ্যায় সংখ্যায় বিপিএল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT