চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাদক ব্যবসায়ীকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদ করায়’ সাংবাদিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ১০, মে ২০১৯
গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ: মাদক বিক্রেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদ করায় গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব সুলতানকে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর থানায় ডেকে নিয়ে ওসি মো. কামরুল ফারুক একটি মারামারি মামলায় মাহাবুবকে আটক দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করেন।

সাংবাদিক মাহাবুবের ভাবি আফরোজা আক্তার মিতু সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত ৬ মে কোটালীপাড়া থানা পুলিশ কুরপালা গ্রামের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল দাড়িয়ার ছেলে তোজাসহ ৭/৮ জন মাদক বিত্রেতাকে ইয়াবাসহ আটক করে।

Banglabid

আটক তোজাকে একই গ্রামের বাসিন্দা মিজানসহ আরো কয়েকজন টাকার বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে আনে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাশুর মেহেদী হাসান ডাবলুর সঙ্গে মিজানের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় মিজান বাদী হয়ে আমার স্বামী অনামিকা সুলতান ও ভাশুর ডাবলু সুলতানকে আসামী করে থানায় একটি মামলা করে। পুলিশ এ দিন রাতেই আমার স্বামীকে আটক করে থানায় নিয়ে মারপিট করে।

তিনি বলেন: আজ শুক্রবার আমার দেবর মাহাবুব সুলতান ঘাঘর বাজারের মসজিদে জুমার নামাজ শেষ করে ঘাঘর বাজারে ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ফেরার সময় একজন দারোগা ওসির কথা বলে মাহাবুবকে থানায় ডেকে নিয়ে যান। এরপর বিকেলে তাকে ওই মারামারি মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেন।

Reneta

বিষয়টি পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (সদর) মো. ছানোয়ার হোসেনকে অবহিত করার কিছুক্ষণ পর মো. ছানোয়ার হোসেন বলেন: মাহাবুবকে মারামারি’র একটি মামলায় কোর্টে চালান দেওয়া হয়েছে।

মাদক ব্যবসায়ী তোজাকে ছাড়িয়ে আনার ঘটনার জেরে মাহবুবকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন: থানা থেকে মাদক ব্যবসায়ী তোজাকে মিজান ছাড়িয়ে এনেছে এমন প্রমাণ থাকলে ওদের আসতে বলুন। এরকম ঘটনার সত্যতা থাকলে আমরা ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিক গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT