চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকের সম্রাটরা সব আওয়ামী লীগের বড় বড় নেতা: মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২২, মে ২০১৮
রাজনীতি
A A

মাদকের মূল সম্রাটরা সবাই আওয়ামী লীগের বড় বড় নেতা দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চুনোপুটিদের না মেরে মাদকের মূল নায়কদের নাম প্রকাশ করে বিচারের মুখোমুখি করুন।

মোশাররফের দাবি, মাদকের সম্রাটরা সবাই আওয়ামী লীগের বড় বড় নেতা ও কর্মী। সরকারের এমপি, যাকে সারা দেশের মানুষ চেনে মাদকের সম্রাট হিসেবে। তাকে ধরার পরিবর্তে ফুলের মালা পরানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি চেয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভা আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

Banglabid

মোশাররফ বলেন, দেশের মানুষ নিরাপদে নেই। কথায় কথায় ক্রসফায়ার দেয়া হচ্ছে। গুম, খুন চলছে। হঠাৎ বিচারবর্হিভূত হত্যা করছে মাদকের নামে। এর মাধ্যমে বিরোধীদের দমনের সুদূর প্রসারী লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সরকার। বিচারবর্হিভূত হত্যাকাণ্ড দিয়ে মাদক নির্মূল হবে না। এ দেশে আইন আছে। আইনের অধীনে বিচার করা য়ায়।

তিনি বলেন, এদেশে কোনো ইয়াবা তৈরি হয় না। বাইরের দেশ থেকে আসে। সরকার যদি আন্তরিক হত তাহলে সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ করতে পারত না। মূলত এতে সরকারের এমপিরা জড়িত।

“আগে তাদের ধরুন। কিন্তু সরকার তা করবে না। এটি আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের মাঝে ভয় ভীতি সৃষ্টি করাই লক্ষ্য”-মোশাররফ।

Reneta

বিএনপির এই নেতার অভিযোগ, বিএনপি, খালেদা জিয়া ও জনগণকে বাইরে রেখে নির্বাচন করাই সরকারের টার্গেট। কিন্ত সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন হবে না। জনগণ তা মানবে না।

মোশাররফ বলেন, এই স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। তা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করে তবেই আমরা একটি নির্বাচন করবো এবং সে নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিজয়ী হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সময় আসছে। যদি সরকার ২০১৪ এর মতো নির্বাচনের দিকে অগ্রসর হয় তাহলে জনগণ রাস্তায় নেমে তাদের সামনে দাঁড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভিয়েরা বা এনরিকে নয়, আর্সেনালের কোচ এমেরি

পরবর্তী

আলোকিত স্থাপনা: শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ

পরবর্তী

আলোকিত স্থাপনা: শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ

আর্চবিশপ

শিশু নির্যাতনের ঘটনায় অষ্ট্রেলিয়ার ক্যাথলিক আর্চবিশপ অভিযুক্ত

সর্বশেষ

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT