চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযান: ঢাকাসহ ৯ জেলায় ১৪ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৮
অপরাধ
A A
বন্দুকযুদ্ধ-মাদকবিরোধী অভিযান

ফাইল ছবি

মাদকবিরোধী অভিযানে আজও ঢাকাসহ ৯ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ঢাকায় ৩ এবং সিরাজগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, চুয়াডাঙ্গা, নড়াইল ও কক্সবাজারে ১ জন করে নিহত হয়েছে।

আর মাগুরা ও যশোরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। নিহতদের সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী বা বিক্রেতা এবং তাদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে র‌্যাব-পুলিশ।

ঢাকা
ঢাকার ভাষানটেকে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সাভারের মাদক সম্রাট আতাউর রহমান আতা এবং ভাষানটেকের মাদক ব্যবসায়ী কসাই মোস্তাফা ও বাপ্পী নিহত হয়েছে।

র‌্যাব জানায়, রাজধানীর ভাষানটেক দেওয়ানপাড়া লোহার ব্রীজের কাছে একটি নির্মাণাধীন ভবনে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব সদস্যদের বন্দুকযুদ্ধ হলে সাভারের কুখ্যাত মাদক সম্রাট আতাউর রহমান আতাসহ ভাষানটেকের মাদক ব্যবসায়ী কসাই মোস্তাফা ও বাপ্পী নিহত হয়। ওই সময় গুলিবিদ্ধ হন তিন র‌্যাব সদস্য।

ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

Reneta

কুমিল্লা
কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী রোছমত (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ১টি কার্তুজ ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে পালপাড়া এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী শাহ আলম (২৪) আহত হয়েছে। তাকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আহসান হাবিব নিহত হয়েছে। কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

কক্সবাজার
কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী মজিবুর রহমান নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬ হাজার পিস ইয়াবা, ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি।

চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ডে শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইসহাক নিহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ৪ হাজার পিস ইয়াবা, ১টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী তানজিল নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শুটারগান, ৩ রাউন্ড গুলি, বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করেছে।

নড়াইল
নড়াইল শহরের কাছে মালিবাগ মোড়ে পুলিশের সাথে ‌‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী মো. সজিব (২৬) নিহত হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

ঘটনাস্থল থেকে একটি রিভারবল ও দুই রাউন্ড গুলি, দু’টি রামদা, গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মাগুরা
মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে তিন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

এ সময় পুলিশ সেখান থেকে ৩২০ গ্রাম হেরোইন, এক কেজি গাঁজা, ছয় বোতল ফেনসিডিল, ৬ টি রাইফেলের গুলি, ৮ টি গুলির খোসা উদ্ধার করে।

যশোর
যশোরের বেনাপোলের বড় আচড়া সীমান্তে দু’দল মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা, ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT