চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযান: চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৮
অপরাধ, চাঁদপুর
A A
বন্দুকযুদ্ধ-মাদকবিরোধী অভিযান

দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইউনুছ মিয়াজী ওরফে সুমন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি: ‘সুমন মাদক ব্যবসায়ী। ওই সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে পুলিশ ১০১ পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক (পাইপ গান), ৬ রাউন্ড গুলি, ২ ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে।’

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় পুরান বাজার স্টার আলকায়েদ জুট মিলসের দক্ষিণ পাশে বালুর মাঠে এই ঘটনা ঘটে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ৮টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Banglabid

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ ওলি জানান: মাদকের একটি বড় চালান লেনদেন হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে।

তিনি বলেন: এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে ইউনুছ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বাকি মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ইউনুছকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে সে মারা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জি-৭ সম্মেলনে আমন্ত্রণ কি বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি?

পরবর্তী

সুবচন নির্বাসনে, সুযোগ্য নেতা কারাগারে

পরবর্তী

সুবচন নির্বাসনে, সুযোগ্য নেতা কারাগারে

হিমায়িত ডালিমে ‘হেপাটাইটিস-এ’, অস্ট্রেলীয় নারীর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT