চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের বাইরেও রিয়ালকে হারিয়ে চলেছে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লা লিগায় স্বাভাবিকভাবেই অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকবেশি অর্থ আয় করছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। টেলিভিশন সম্প্রচারের আয়ে এ দুই ক্লাবের মধ্যে আবার রিয়ালকে ছাড়িয়ে গেছে বার্সেলোনা। কাতালানদের আয় এখন ১৪৬.২ মিলিয়ন ইউরো। এতে মাঠের বাইরেও রিয়ালকে হারিয়ে চলেছে বার্সা।

স্পেনের বড় ক্লাবগুলোর সঙ্গে বাকিদের বৈষম্য প্রায়ই নানা প্রশ্নের মুখে ফেলে লা লিগা কর্তৃপক্ষকে। উদাহরণ হিসেবে টানা হয় ইংলিশ প্রিমিয়ার লিগের কথা। সেটা থেকে মুক্তির রাস্তাও খুঁজছে লা লিগা। গত বছর কিছু উন্নতি হয়েছে বলে দাবি তাদের।

কর্তৃপক্ষের ‘মৃদু সন্তুষ্টির’ পরও আয়ে ক্লাবগুলোর মধ্যে বড় বৈষম্য দেখা যাচ্ছে এবারও। রিয়ালকে পেছনে ফেলা বার্সার আয় ১৪৬.২ মিলিয়ন ইউরো। ৫ মিলিয়ন কমে রিয়ালের ১৪০.১ মিলিয়ন ইউরো। আর তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের আয় সেখানে ৯৯.২ মিলিয়ন ইউরো।

শীর্ষ ছয় ক্লাবের মধ্য চারে থাকা অ্যাথলেটিক ক্লাবের আয় ৭১ মিলিয়ন, ভ্যালেন্সিয়া ৬৭.৩, আলাভেস ও লেগানেসের সমান ৩৯.৩ মিলিয়ন ইউরো করে।

এরআগে গত বছরের ডিসেম্বরে ফুটবল ক্লাবগুলোর আয়-ব্যয় নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডেলোয়েট মানি লিগের সর্বশেষ সংস্করণে দুদল চুলচেরা পার্থক্য বজায় রাখে। যেখানেও এগিয়ে ছিল বার্সেলোনা। ২০১৫-১৬ মৌসুমে বার্সার আয় ৬২০.২ মিলিয়ন ইউরো (৭৩৬.৭৪ মিলিয়ন ডলার)। আর একই সময়ে রিয়ালের আয় ছিল ৬২০.১ মিলিয়ন ইউরো।

বার্সা ২০১৭ সালের ফোর্বস স্পোর্টস মানি ইনডেক্সেও রিয়ালের উপরে অবস্থান করছে। এটি কোন ক্লাবের ব্র্যান্ড হিসাবে তাদের আনুমানিক মূল্য নির্ধারণ করে। এতে কাতালান ক্লাবের মূল্য ৩.৬৪ বিলিয়ন ডলার এবং রিয়ালের ৩.৫৮ বিলিয়ন ডলার।

আরও একটি দিকে এগিয়ে আছে বার্সা। ২০১৭ সালের গ্লোবাল স্পোর্টস স্যালারি সার্ভে অনুযায়ী, খেলোয়াড়দের গড় বেতন-ভাতায় বার্সেলোনাই এগিয়ে। স্কোয়াডের খেলোয়াড় প্রতি রিয়ালের ৮০,৯২,২৮৩ ডলারের তুলনায় বার্সার দেয় ৮৫,৭৬,৭৫০ ডলার।

ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের পর ফিলিস্তিনকে মার্কিন সহায়তা বন্ধে ট্রাম্পের হুমকি

পরবর্তী

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রস্তুতি

পরবর্তী
Rohingya

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রস্তুতি

জনসমাগমের জন্য প্রস্তুত একটি খোলা মাঠের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে তরুণরা জাগলেই বাংলাদেশ জাগবে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT