চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঞ্জরেকার-জাদেজার ‘যুদ্ধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ চলাকালীন বিরল ঘটনা ভারতীয় ক্রিকেটে। কয়েকদিন আগে যিনি ফিল্ডিং করে নজর কেড়েছিলেন, সেই রবীন্দ্র জাদেজাই মূল চরিত্র। ভারত দলের এক সাবেককে সরাসরি আক্রমণ করেছেন জাদেজা। যাকে আক্রমণ করেছেন তার নাম সঞ্জয় মাঞ্জরেকার।

টুইটে মাঞ্জরেকারকে নিয়ে জাদেজা লিখেছেন, ‘আমি আপনার দ্বিগুণ ক্রিকেট খেলেছি, এখনো খেলছি। অন্যদের সম্মান করা শিখুন। আপনার ভার্বাল ডায়েরিয়া অনেক শুনেছি!’

এরকম ঘটনা ভারতীয় ক্রিকেটে আগে কখনো ঘটেনি। সাবেক ক্রিকেটাররা ধারাভাষ্যকার হিসেবে এরআগেও বিশ্বকাপে বর্তমান ভারতীয় ক্রিকেটারদের কখনো কখনো কড়া সমালোচনা করেছেন। কিন্তু তার পাল্টা জবাব কেউ দেননি। বিশ্বকাপ দলে থাকা জাদেজার ‘পাল্টা জবাব’ রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট মহলে।

Banglabid

‘ভার্বাল ডায়েরিয়া’ শব্দ দুটি এখন টুইটারে ভাইরাল। যা বলতে বাজে কথার ফুলঝুরিকে বোঝাতে চেয়েছেন জাদেজা।

ঘটনার সূত্রপাত ইংল্যান্ড ম্যাচের পর। ওই হারের পর বিশ্বকাপের আলোচনা চক্রে মাঞ্জরেকারকে প্রশ্ন করা হয়েছিল, বোলিংয়ে ব্যাপক মার খাওয়া কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালদের যেকোনো একজনকে বসিয়ে পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে কি জাদেজাকে খেলানো উচিত?

জবাবে মাঞ্জরেকার বলেছিলেন, ‘আমি আধা বোলার বা আধা ব্যাটসম্যানদের ভক্ত নই। ওয়ানডে ক্রিকেটে জাদেজা এখন এই রকমই। ৫০ ওভারের ম্যাচে আমি পূর্ণ ব্যাটসম্যান কিংবা পূর্ণ বোলারের পক্ষে।’

Reneta

মাঞ্জরেকারের যুক্তি ছিল, ‘ব্যতিক্রমী ফলাফলের উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যায় না। ভারতের হারটা ব্যতিক্রম, স্পিনারদের রান দেয়াটাও ব্যতিক্রম। সেটা বুঝতে হবে।’

জাদেজার বিস্ফোরণের পরিপ্রেক্ষিত তাহলে এটাই? প্রশ্ন ভারতীয় ক্রিকেটাঙ্গনে। মাঞ্জরেকার ধোনির রান না পাওয়া নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। জাদেজা ও ধোনির যে খুব ভালো রসায়ন সবাই জানে।

টুইটারে এরআগে ধোনি সম্পর্কে মাঞ্জরেকার বলেছিলেন, ‘ধোনি সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য- এই বিশ্বকাপে স্পিনের বিরুদ্ধে ৮৭ বলে ৪১ রান করেছেন। ওয়ার্মআপ ম্যাচে ওটাই ৫৬ বলে ৬৯। তার মানে তার খানিকটা মানসিক সমস্যা আছে। বড় ম্যাচে যতটা আগ্রাসী হওয়া দরকার, ততটা হচ্ছে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯রবীন্দ্র জাদেজাসঞ্জয় মাঞ্জেরেকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোবাইল ব্যাংকিং: একমাসে ৪২ হাজার ২৩৬ কোটি টাকার রেকর্ড লেনদেন

পরবর্তী

আফগানদের বিপক্ষে নামছেন ইমরুল-বিজয়রা

পরবর্তী

আফগানদের বিপক্ষে নামছেন ইমরুল-বিজয়রা

রাজধানীতে স্মার্টফোন ও ট্যাব এক্সপো শুরু

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT