চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলকের সামনে সাকিব-মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনারের উইকেটের ডাবল সেঞ্চুরি হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেই। ২০০ থেকে মাত্র ৪ উইকেট দূরে সাকিব।

মিডলঅর্ডারের ভরসা মুশফিকুর রহিম অপেক্ষায় আছেন চার হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁতে। চার হাজারি ক্লাবে নাম লেখাতে মি. ডিপেন্ডেবলের চাই আর মাত্র ৩১ রান।

টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেটের মাইলফলকে নাম লিখিয়েছিলেন মোহাম্মদ রফিক। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩৩ টেস্ট খেলে উইকেটের সেঞ্চুরি করার পরই থামে এ বাঁহাতি স্পিনারের ক্যারিয়ার। সেখানে ২০০ উইকেট শিকারি প্রথম বাংলাদেশি হতে যাচ্ছেন আরেক বাঁহাতি স্পিনারই। সাকিব ৫৩ টেস্টে উইকেট নিয়েছেন ১৯৬টি।

টাইগার জার্সিতে টেস্ট উইকেট শিকারে তৃতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম। মাত্র ২১ টেস্টে এ বাঁহাতি স্পিনারের উইকেট ৮৭টি। হাঁটছেন সেঞ্চুরির পথে।

মাইলফলক নিয়ে কখনোই খুব বেশি ভাবনা কাজ করে না সাকিবের মধ্যে। উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর আগেও বাংলাদেশ অধিনায়ক আবেগে গা ভাসালেন না, ‘কিছু টেস্ট খেললে তো দুইশ টেস্ট উইকেট হয়েই যাবে। এটা খুব বড় ব্যাপার না। যদি হয় তাহলে হয়তো ভালোলাগা কাজ করতে পারে।’

মুশফিক সেখানে নাম লেখাতে যাচ্ছেন তামিম ইকবালের পাশে। প্রথম বাংলাদেশি হিসেবে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগার ওপেনার ছুঁয়েছেন ৪ হাজার টেস্ট রান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তার খুব কাছে মুশফিক। ৬৪ টেস্ট খেলে এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের সংগ্রহ ৩,৯৬৯ রান।

ট্যাগ: মুশফিকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাশোগি হত্যাকাণ্ডে সালমানের ভূমিকা তদন্তের প্রস্তাব ট্রাম্পের

পরবর্তী

ইসিতে বিএনপির চিঠি

পরবর্তী

ইসিতে বিএনপির চিঠি

স্কুলে গেল পুত্র জয়, উচ্ছ্বাস অপুর

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT