চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাংস রাঁধুন স্বাস্থ্যকর উপায়ে

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৫:২২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
মাংস রাঁধুন

যাদের উচ্চ রক্তচাপ আছে কিংবা হৃদপিণ্ডের সমস্যা আছে তাদের জন্য লাল মাংস খাওয়া খুবই ক্ষতিকর। এমনকি সুস্থ মানুষের জন্যও তা ক্ষতিকর কারণ লাল মাংস ওজন বাড়ায় এবং রক্তের কোলেস্টেরল বাড়িয়ে দেয়। কিন্তু কোরবানির মাংস তো একটু হলেও খেতে হয়। তাই মাংসটাই একটু স্বাস্থ্যকর উপায়ে রাঁধুন। জেনে নিন স্বাস্থ্যকর উপায়ে মাংস রান্নার কিছু পদ্ধতি।

চর্বি বাদ দিন
মাংসের চর্বি খেতে খুবই মজা। রান্নায় একটু চর্বি না দিলেও স্বাদ ভালো হয় না। কিন্তু তা সত্ত্বেও মাংস থেকে চর্বি পুরোপুরি চেঁছে ফেলে দিন। কারণ চর্বি ফেলে দেয়ার পড়েও প্রচুর কোলেস্টেরল থেকে যায় মাংসে। রান্নার পর মাংস ঠাণ্ডা হয়ে গেলে উপরে যেই চর্বির আস্তরণ জমে সেটাও তুলে ফেলে দিন। এতে মাংসের চর্বি অনেকটাই কমে যাবে।

তেলের ব্যবহার
মাংস রান্না করার সময় এমনিতেও অনেক বাড়তি তেল বের হয়। তাই মাংস রাঁধতে অল্প তেল দিন। সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল কিংবা সূর্যমুখীর তেল ব্যবহার করুন। লো কোলেস্টেরল তেল ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি কিছুটা হলেও কম হবে।

Banglabid

ঝলসানো মাংস
মাংস গ্রিল কিংবা ঝলসে খেলে চর্বি অনেকটাই ঝরে যায়। বাড়তি চর্বি ঝরে যাওয়াতে স্বাস্থ্যের ক্ষতি কিছুটা কম হয়। তবে ঝলসে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংস ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ না হয় নানা ধরণের জীবাণু রয়ে যেতে পারে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

সবজির সঙ্গে মিলিয়ে রাঁধুন
অনেকগুলো সবজির সঙ্গে অল্প করে মাংস দিয়ে রাঁধুন। কম তেলে কিংবা অলিভ অয়েলে স্টির ফ্রাই করে রাঁধলে মাংস খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রিত থাকবে। একবারে বেশি পরিমাণে মাংস খাওয়া হবেনা বলে ব্যায়ামের মাধ্যমে বাড়তি ক্যালরি সহজেই ঝরানো যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাংস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভৃত্য আব্দুল হয়ে উঠেন রাণী ভিক্টোরিয়ার শিক্ষক

পরবর্তী

পছন্দের উইকেটই পাচ্ছেন মুশফিকরা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পছন্দের উইকেটই পাচ্ছেন মুশফিকরা

ফুটবল ম্যাচে গোলরক্ষক ও খেলোয়াড়দের দৃশ্য, গোলের জন্য লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গোলরক্ষক’ মরিনহোর জালে পাঁচ গোল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT