চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিমান্বিত ভাগ্য রজনী আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। পাপমুক্তি আর মহান আল্লাহ রাব্বুল আল আমিনের রহমত অর্জনের পরম সৌভাগ্যময় এ রাতে ইবাদত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে বাণী দিয়েছেন।

ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত রয়েছে তার মধ্যে অন্যতম পবিত্র শবে বরাত। আরবি শাবান মাসের ১৪ তারিখে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়, পরদিন সূর্য ওঠার আগে পর্যন্ত এ রাতের সৌকর্য, মাধুর্য ও মাহাত্ম্যপ্রবাহ অব্যাহত থাকে।

Banglabid

ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ এই রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। রহমত ও মাগফেরাতের জন্য মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে শবে বরাত এক বিশেষ অনুগ্রহ বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতী মুফাসসির ফয়জুল্লাহ ক্বাসেমী।

কোরআন এবং হাদিসে মহিমান্বিত এ রাতে দলগতভাবে বিশেষ কোন ইবাদতের নির্দেশ নেই। তবে বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, অতীতের গুনাহ মাফ চাওয়া, তাসবিহ তাহলিল পাঠ করা, নফল নামাজ পড়া, সালাতুল তাসবিহ ও তাহাজ্জুত নামাজ পড়ার মধ্য দিয়ে মুমিন মুসলমানরা মহিমান্বিত এই রাত অতিবাহিত করবেন।

এই রাতে জীবনের সব ভুল-ভ্রান্তি এবং পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অবশ্য বাঙালি মুসলিম সমাজে শবে বরাতের একটি আনন্দঘন সামাজিক দিকও রয়েছে।

Reneta

বছর ঘুরে শবে বরাত যখন মুসলমানদের দোড়গোড়ায় এসে উপস্থিত হয় তখন তারা এর ফজিলত ও বরকত হাসিলের জন্য ব্যাকুল হয়ে ওঠে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে শবে বরাতের বরকত, কল্যাণ ও ফজিলত লাভ করার তৌফিক দান করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পবিত্র শবে বরাতশবে বরাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ব্রুনাইয়ের পথে প্রধানমন্ত্রী

পরবর্তী

আজ যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস

পরবর্তী
ইস্টার সানডে

আজ যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস

পবিত্র শবে বরাতে করণীয় ও বর্জনীয়

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT