চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। একই সাথে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। 

বুধবার(২০ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন, অমর একুশে হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন করে। নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে মানববন্ধনে বক্তারা বেশ কয়েকটি দাবি জানান।

Banglabid

দাবিসমূহ হলো: সড়ক পরিবহন আইনের কঠোরতম প্রয়োগ, গণপরিবহনগুলোকে ট্রাফিক আইন মানতে বাধ্য করা, গাড়ি ও চালকের লাইসেন্স চেক করা, ফুটপাত দখলমুক্ত করা, চালকদের পেশাগত প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স দেওয়ার পদ্ধতিগত উন্নয়ন- আধুনিকায়ন, জাতীয় মহাসড়কে কমগতি ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা এবং শ্রমিকের ন্যায্য মজুরি দেওয়া ও আটঘণ্টা কর্মদিবস নির্ধারণ।

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখা আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘আর কত লাশের মিছিল বয়ে গেলে সড়কে জীবনের নিরাপত্তা পাবো। আমরা নিরাপদ সড়ক চাই, ভ্রমণে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

বাংলাদেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল পরিবহন শ্রমিকদের আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করানোর পাঁয়তারা করছে। আমাদের দাবি ঘাতক চালকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা, সড়কে ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স দৃশ্যমান রাখা, সু-প্রভাত ও জাবালে নূরের রুট পারমিট বাতিল করা এবং আবরারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।’

Reneta

মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অনুরোধে অবরোধ তোলে নিয়ে মহাসড়ক ছেড়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যানবাহনে আটকে থাকা যাত্রীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়কের দাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আহত বাংলাদেশির বর্ণনায় ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা

পরবর্তী

অভিবাসী নেয়া কমানোর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

পরবর্তী
অস্ট্রেলিয়া-অভিবাসন-অভিবাসীর সংখ্যা-অভিবাসী

অভিবাসী নেয়া কমানোর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

যুদ্ধস্মৃতি সেনা কর্মকর্তাদের কাছে নক্ষত্রের মতো উজ্জ্বল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT