চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে বদলে গেছে ভাষার মাসের চিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বঙ্গবন্ধুর স্মৃতি স্মারক ভাস্কর্য, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি  প্রাণ দেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ অনেকে। ফেব্রুয়ারি এলেই অমর একুশে বই মেলাসহ নানা আয়োজনে বাঙালি স্মরণ করে ৫২ ও একুশকে।

তবে করোনা মহামারির কারণে পয়লা ফেব্রুয়ারি বইমেলা শুরু না হওয়াতে অনেকটাই বদলে গেছে ভাষার মাসের চিত্র। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শূন্যতা বিরাজ করছে।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে অন্যতম নিয়ামক ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে নামেন বাংলার সন্তানেরা। শহীদের রক্তের দামে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা হয় বাংলা।

Banglabid

সেই থেকে ফেব্রুয়ারি আর একুশ বাঙালির জীবনে অনন্য চেতনার নাম। স্বাধীন বাংলাদেশের বীজ বপন হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়েই।

বয়সী নারী বক্তা ভাষার মাসের চিত্র নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কথাসাহিত্যিক সেলিনা হোসেন চ্যানেল আইকে বলেন, একুশের চেতনা আমাদের জনজীবনের জন্য একটি বড় পরিসর। আমরা একুশের চেতনায় ধারণ করেছি স্বাধীনতার স্বপ্ন। আমরা মনে করি একুশের চেতনা আমাদের জীবনযাত্রার অগ্রগতিকে মহীয়ান করবে। আমরা একুশের চেতনার সবটুকু ধারণ করে বাঙালি জাতি হিবেবে বিশ্বের দরবারে পৌঁছে যায়।

Reneta

একুশে বইমেলা প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে সব কিছু মিলিয়ে বইমেলা একটি অসাধারণ দিক। বইমেলা লেখক পাঠকের সংযোগস্থল। কিন্তু করোনা মহামারীর জন্য এবছর ও গত বছর বইমেলা তেমনভাবে অনুষ্ঠিত হতে পারিনি। এটা আমাদের কাছে একটি বেদনার দিক, কষ্টের দিক।

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশক ও শিক্ষানুরাগী চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর বই নিয়ে যে বইমেলার সূচনা করেছিলেন, সেই বইমেলা এখন ভাষার মাসের মূল আকর্ষণ। তবে করোনা মহামারির কারণে এবছরও অনিশ্চয়তায় বইমেলা।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে আবারও নতুন রূপে ফিরবে অমর একুশে বইমেলা, সেই আশায় লেখক-পাঠক-প্রকাশকরা।

অন্যায়ের কাছে মাথানত না করে একুশের দেখানো পথে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বই মেলাকথাসাহিত্যিক সেলিনা হোসেনকরোনা মহামারীবাংলা একাডেমিভাষার মাস ফেব্রুয়ারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃদু উপসর্গ হলেও ওমক্রিনকে গুরুত্ব দিতে হবে যে কারণে

পরবর্তী

মিয়ানমারের প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৩ দেশের নিষেধাজ্ঞা

পরবর্তী
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৩ দেশের নিষেধাজ্ঞা

খালেদা জিয়া করোনা ভ্যাকসিন নিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT