চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরণ সাগর পারে যারা অমর বাংলাদেশ কি তাদের পথে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১২ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারকে বলা হয় কয়েদীদের নিরাপদ আশ্রয়। কারও প্রতি বিরাগের বশবর্তী হয়ে কারাগারে গুলি করে হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই বললেই চলে। কিন্তু এমন বিরল একটি কলঙ্কজনক ঘটনা ঘটেছে বাংলাদেশে। ১৯৭৫ সাল। ১৫ আগস্টে সপরিবার বঙ্গবন্ধুকে হত্যার ধারাবাহিকতায় একই বছরের ৩ নভেম্বর জেলখানায় ঢুকে ঘাতকরা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ জাতীয় চার নেতাকে হত্যা করে। পাকিস্তানী বর্বর শাসকগোষ্ঠীর কবল থেকে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর বিশ্বাসঘাতক এবং ষড়যন্ত্রকারীদের মূল ভয় ছিল জাতীয় চার নেতাকে ঘিরে। ঘাতকরা যখন জাতীয় চার নেতাকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে নিজেদের দলে নিতে ব্যর্থ হয়, তখনই বেছে নেয় এই ঘৃণ্য পথ। তাদেরকে নির্মমভাবে হত্যার পর পাল্টে দেয়া হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের স্বাভাবিক গতিপথ। এরপর বলতে গেলে এখনও পুরোপুরি সঠিক পথে আসতে পারেনি বাংলাদেশ। জাতির জনকসহ জাতীয় নেতাদের হারিয়ে দেশের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়। কিন্তু দুঃখের বিষয় হলো- এখন যদি বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জাতীয় চার নেতার নাম জিজ্ঞেস করা হয়, অনেকেই চারজনের নাম পুরোপুরি বলতে পারে না! এটা অবশ্য একদিনে হয়নি। তাদেরকে হত্যার পর থেকে পাঠ্যপুস্তক থেকে শুরু করে জাতীয় পর্যায়ে তাদের দূরে রাখার অপচেষ্টা করা হয়েছে। তাই এখন তাদের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেয়া আমাদের জাতীয় জীবনের অন্যতম প্রধান ব্রত হওয়া উচিৎ। মৃত্যুর মুখে দাঁড়িয়েও দেশবিরোধী শক্তির সাথে কোন ধরণের আপোষ না করে তারা দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ হয়েছেন। বিশ্ব ইতিহাসেও রাজনৈতিক নেতৃত্বের এমন দেশপ্রেমের উদাহরণ বিরল ঘটনা। শুধু বাংলাদেশ নয়, তারা সারাবিশ্বেই হতে পারেন দেশপ্রেমের রোল মডেল। এখন তাদের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিয়ে বৈশ্বিক পরিসরে তাদের অবদানের বিষয় তুলে ধরতে হবে। এজন্য সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা আহ্বান করছি। একইসঙ্গে ব্যক্তি পর্যায়ে যে যার অবস্থান থেকেও জাতীয় চার নেতার আদর্শ ছড়িয়ে দিতে পারেন। আমাদের সবাইকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তাহলেই নির্মমতার শিকার জাতীয় চার নেতার প্রতি প্রকৃত সম্মান জানানো হবে। জাতীয় চার নেতাকে হারানোর এই বেদনার ক্ষণে তাদের স্মৃতির প্রতি রইলো আমাদের অতল শ্রদ্ধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT