চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরগানের বয়স তখন ছয়, বেশিকিছু মনেও নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল ইংল্যান্ড। সবমিলিয়ে সব বিভাগে অবদানের ছোঁয়া। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নজরকাড়া জয়ের কৃতিত্বটা তাই সবাইকেই ভাগ করে দিচ্ছেন অধিনায়ক ইয়ন মরগান।

বৃহস্পতিবার এজবাস্টনে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার করা ২২৩ রানের জবাব ১০৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই দিয়ে ফেলে স্বাগতিকরা।

২০১৫ সালের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া ইংল্যান্ড এবার দলীয় নৈপুণ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে। মরগান তাই স্মরণ করছেন সতীর্থদের সবাইকেই, ‘২০১৫ সালে আমরা যেখানে ছিলাম সেদিকে তাকালে এটি নাটকীয় উন্নতিই। ড্রেসিংরুমের সবাই এর কৃতিত্ব নিতে পারে। আমরা অধিকাংশ সুযোগই কাজে লাগাতে চেয়েছিলাম এবং তাতে সফল হয়েছি।’

সবশেষ ১৯৯২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সেবার পাকিস্তানের কাছে হেরে শিরোপার স্বপ্ন চূর্ণ হয় ইংলিশদের। এবার নিয়ে মোট চারবার ফাইনালে এলো ইংলিশরা। আরের তিনবার শিরোপা অধরাই থেকে গেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিততে এবার মরিয়াই মরগানরা।

সবশেষ যেবার বিশ্বকাপের ফাইনালে গেল ইংল্যান্ড, সেই স্মৃতি মনে আছে মরগানের? এমন প্রশ্নের জবাবে ইংলিশ অধিনায়ক হাসিমাখা মুখে বললেন, ‘আমার বয়স ছিল তখন মাত্র ছয় বছর। আমার বেশিকিছু মনে নেই। হাইলাইটস দেখেছি। আমরা এটি অনেকবার দেখেছি।’

রোববার লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচকে ইতিহাস গড়ার পাখির চোখ করছেন মরগান। বলছেন, ‘এটি দারুণ এক সুযোগ, বিশাল বড় সুযোগ।’

ট্যাগ: ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯মরগান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভ হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার

পরবর্তী

সারা দেশে ভারী বৃষ্টিতে বন্যার পদধ্বনি

পরবর্তী

সারা দেশে ভারী বৃষ্টিতে বন্যার পদধ্বনি

মুক্তিযোদ্ধা, ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া মারা গেছেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT