চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতার দলে যোগ দিলেন নায়িকা কৌশানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
নায়িকা কৌশানী, সুন্দর হাসি ও পারফেক্ট লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা ব্যানার্জীর দল তৃণমূলে যোগ দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়। গেল রবিবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে তৃণমূল পতাকা হাতে তুলে নেন কৌশানী।

ক্যারিয়ারের ভাল সময়ে কেন হঠাৎ রাজনীতিতে এলেন কৌশানী? এমন প্রশ্নের উত্তর দিয়ে অভিনেত্রী কৌশানী বলেন, আমার প্রথম ছবি ‘পারবো না আমি ছাড়তে তোকে’। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারব না আমি। দিদির সৈনিক হতে তৃণমূলে যোগ দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা মানুষের কথা ভাবেন। তার আমলে নানা সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি। এবার তাই ঠিক করেছি আমিও দিদির হয়ে কাজ করব।

কৌশানী জানান, কঠিন সময় দিদির পাশে থেকে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চাই। আমি চাই আমার দেখাদেখি আরও অনেকে এগিয়ে আসুক। নিজের বিশ্বাসের কথা তুলে ধরে কৌশানী জানান, আবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনবে।

চ্যানেল আই অনলাইন এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে কৌশানী

রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, দেশের শিল্প জগৎ সঙ্কটে। অনুরাগ কাশ্যপ, নাসিরুদ্দিন শাহদের মতো মানুষদের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। দলিতদের হয়ে মুখ খোলায় আয়ুষ্মান খুরানাকেও হেনস্থা করা হচ্ছে। এ রাজ্যে পরিস্থিতি তেমন নয়। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। কিন্তু তাদের এ রাজ্যে হেনস্থা করা হয় না। বিজেপি ক্ষমতায় এলে বাক স্বাধীনতা বলে থাকবে না।

ট্যাগ: অভিনেত্রীকৌশানীতৃণমূলনায়িকাপারবো না আমি ছাড়তে তোকেব্রাত্য বসুমমতা ব্যানার্জী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুধবার থেকে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

চট্টগ্রামের উইকেটেও ধুঁকছে উইন্ডিজ

পরবর্তী
ক্রিকেট খেলায় বাংলাদেশের ক্রিকেটার উইকেটের দিকে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের উইকেটেও ধুঁকছে উইন্ডিজ

তিনজন ব্যক্তি গাড়ির ভিতরে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব আলো কেড়ে নিলেন আদর্শ গৌরব

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT