চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতার দলে আরেক দফা ভাঙন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দেড় মাসের মধ্যে আবার বড় ধরনের ভাঙনের মুখে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তূণমূল কংগ্রেস। সদ্য পদত্যাগী মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, আরও দুই বিধায়কসহ পাঁচ নেতা বিজেপির শীর্ষনেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেছেন।

শনিবার রাতে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার এই পাঁচ নেতার সঙ্গে আরও কিছু নেতা পশ্চিমবঙ্গের হাওয়ার ডুমুরজলায় একটি জনসভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন।

ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের পর শুক্রবার পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন অমিত শাহ। তার উপস্থিতিতে ডোমজুরের ওই জনসভা থেকে এসব নেতার বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল।

Banglabid

এমন পরিস্থিতিতে  রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্য নেতাদের বিশেষ ফ্লাইট পাঠিয়ে দিল্লিতে ডেকে নেন অমিত শাহ। শনিবার রাত ৮টার দিকে তার দিল্লিতে পৌঁছান।

এরপর তারা সরাসরি চলে যান অমিত শাহের সরকারি বাসভবনে। সেখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

রাজীবের সঙ্গে বিজেপিতে যোগদান নিশ্চিত করেছেন বিধায়ক বৈশালী ডালমিয়া, বিধায়ক প্রবীর ঘোষাল। রানাঘাটের সাবেক পৌরপ্রধান পার্থসারথি চট্টোপাধ্যায় ও হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তী। সে সময় তাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়।

Reneta

এর আগে ১৯ ডিসেম্বর ১০ জন বিধায়ক ও সাংসদসহ বিজেপিতে যোগ দেন পশ্চিমবঙ্গের হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী। এর বাইরেও যোগ দেন বেশ কিছু প্রভাবশালী নেতা। যাদের কেউ সাবেক মন্ত্রী, সাবেক বিধায়ক ছিলেন।

ওই দিন মেদিনীপুরের এক বিশাল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- এর কাছ থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারীসহ অন্য নেতারা।

সেদিন বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের মধ্যে ছিলেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুণ্ডা, উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি, গাজোলের তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাস, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্ডা এবং পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

এ ছাড়াও তৃণমূল থেকে নির্বাচিত পূর্ব বর্ধমানের বর্তমান সংসদ সদনস্য সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বাঁকুড়ার তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও যোগ করেন সেদিন৷ যোগদানের তালিকায় ছিলেন রাজ্যের তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশ চৌধুরী৷

এর বাইরে তৃণমূল নেতৃত্বের উদ্বেগ বাড়িয়ে প্রায় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই শুভেন্দু অনুগামীরা দল থেকে পদত্যাগ করা শুরু করেন।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের আরও বেশ কিছু নেতা বিজেপিতে যোগ দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃণমূল কংগ্রেস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মির্জাপুরে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় ওসি-সহ আহত ৪

পরবর্তী

দক্ষ পেশাজীবীদের নাগরিকত্ব দেবে আরব আমিরাত

পরবর্তী

দক্ষ পেশাজীবীদের নাগরিকত্ব দেবে আরব আমিরাত

ঢাকায় ৭ দিনব্যাপী শুরু আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT