চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রাতের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার দিবাগত মধ্যরাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তারা। বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীতের উপরে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভের শুরু হয় রোববার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। এরপরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে।

আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এতো ক্ষোভ কেনো? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কী রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছেও। রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না। মুক্তিযোদ্ধারা বিজয় এনে দিয়েছিলো বলেই না সবাই উচ্চ পদে আসীন।

Banglabid

আদালত থেকেই কোটার সমাধান আসতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আন্দোলন করছে করুক, ধ্বসাত্বক কিছু করলে আইন তার গতিতে চলবে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে দেয়া বক্তব্যে উষ্মা প্রকাশ করেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে এতে ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া নিয়ে ভাবনা নেই বলেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাবিরোধী আন্দোলনসরকারি চাকরিতে কোটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে দেরিতে শুরু আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল

পরবর্তী

প্রথমার্ধে গোল নেই আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে

পরবর্তী
আর্জেন্টিনা ও কলম্বিয়া দলের খেলোয়াড়রা ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধে গোল নেই আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে

রাধিকা প্রাচ্য-পাশ্চাত্যের মিশেলে সাজে রঙিন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিসেপশনে সোনায় মোড়া প্রাচ্য-পাশ্চাত্যের মিশেলে সাজলেন রাধিকা

সর্বশেষ

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT