চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যের ঘুম হারাম করবে রাশিয়ার ‘সুখোই-৩০’ যুদ্ধবিমান

রেজাউল করিম রেজাউল করিম
১১:২৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক অবরোধ আরোপ থাকায় এতোদিন নিজেদের মতো করেই সামরিক শক্তি অর্জনের চেষ্টা করেছে ইরান। পরমাণু চুক্তি হওয়ার পর ইরানের উপর থেকে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপিয় মিত্ররা। এই সুযোগে অর্থনৈতিক উন্নতির সঙ্গে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির দিকেও নজর দিয়েছে ইরান। এর প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়ার তৈরি ‘সুখোই-৩০’ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্ট জানিয়েছে, সুখোই যুদ্ধবিমান কেনার আলোচনা করতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন দেঘান আজই(১৬ ফ্রেবুয়ারি) মস্কো যাচ্ছেন। যুদ্ধবিমানের পাশাপাশি প্রতিরক্ষা মিসাইল স্থাপনের জন্য আলমাস-আন্তে এস-৩০০ মিসাইল নিয়েও আলোচনা করবেন তিনি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা স্পুটনিকে বলেন, ‘আমরা মনে করি, আমাদের আকাশসীমা নিরাপদ রাখতে বিমানবাহিনীর এই ধরনের বিমানের প্রয়োজন রয়েছে। তাই প্রতিরক্ষামন্ত্রী তার মস্কো সফরে সুখোই-৩০ যুদ্ধবিমান কেনার ব্যাপারে আলোচনা করবেন।’

Banglabid

এরআগে ইরানের সরকারি টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্যের বরাতে মাহের নিউজ এজেন্সি জানায়, বিমানবাহিনীকে আরো বেশি শক্তিশালী করার প্রয়োজন তেহরানের রয়েছে। সেই বক্তব্যে দেঘান সুখোই-৩০ বিমানের কথা উল্লেখ করলেও সেটা কোন ভার্সনের হবে তা পরিস্কার করেনি। প্রতিরক্ষামন্ত্রী দেঘান বলেন, ‘বিমানবাহিনীর প্রতি এখন আমাদের নজর দেওয়া দরকার। আর এই জন্য রাশিয়ার সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমান বানানোর কাজ শুরু করতে যাচ্ছি।’

বিশ্লেষকদের ধারণা ইরান সেই ভার্সনের সুখোই যুদ্ধবিমান চায় যেটা ভারত, মালয়েশিয়া, আলজেরিয়া ও রাশিয়া নিজে ব্যবহার করে। এমনকি আরো একধাপ এগিয়ে ইরান সুখোই-৩০এম২ চাইতে পারে। এটি রাশিয়ার বিমানবাহিনী নিজস্বভাবে ব্যবহার করে।

তবে যুদ্ধবিমানের ভার্সন ইরানের অর্থনীতির উপর করে। অর্থের সংকুলান না হলে আপাতত সুখোই-৩০ কিনে পরে নিজেরাই এই মানের বিমান তৈরির প্রকল্প হাতে নিতে পারে। আর ইরানের সুখোই প্রীতিই ঘুম হারাম করতে পারে মধ্যপ্রাচ্যের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান-রাশিয়াসুখোই যুদ্ধবিমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের জেট বিমান ও প্রমোদতরী জব্দ

পরবর্তী

মধ্যপ্রাচ্যের ঘুম হারাম করবে রাশিয়ার ‘সুখোই-৩০’ যুদ্ধবিমান

পরবর্তী

ড্রোন কারিগর নাহিদের স্বপ্নমাখা যতো পরিকল্পনা

ড্রোন কারিগর নাহিদের স্বপ্নমাখা যতো পরিকল্পনা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT