চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মঙ্গল শোভাযাত্রা’র ইউনেস্কো স্বীকৃতি পর্যটনের জন্য মঙ্গলবার্তা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৪:১৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৬
অর্থনীতি
A A

জামদানী শাড়ি ও বাউল গানের পর ইউনেস্কো’র ‘ইনট্যানজিবল’ বা স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজন মঙ্গল শোভাযাত্রা। তবে এই প্রাপ্তি নিয়ে বসে থাকলে পরিণতি কী হতে পারে তাও স্পষ্ট দেখা যাচ্ছে এবারের তালিকায়।

গুরুত্ব হারিয়ে কিংবা ঐতিহ্য ধরে রাখতে না পেরে এবার ইউনেস্কো’র বিপন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় নাম লিখিয়েছে চারটি ঐতিহ্য। বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আন্তঃদেশীয় কমিটির একাদশ বৈঠকের পর প্রকাশিত তালিকায় এই ঐতিহ্যগুলোকে এখনই রক্ষার তাগিদ দেয়া হয়েছে।

ঐতিহ্য ধরে রাখতে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে ছড়িয়ে দিতে আধুনিক পর্যটনবান্ধব দেশগুলো প্রচারণাকে প্রাধান্য দিচ্ছে । ইউনেস্কো তালিকায় থাকা সাংস্কৃতিক ঐতিহ্যের দেশগুলোতে এসবখাতে জনসম্পৃক্ততা এবং পর্যটন শিল্পের বিকাশের প্রচলন আছে। তাই দেশের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মতো এখন থেকে সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে পর্যটনমুখী প্রচারণা চালানোর সময় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Banglabid

002564bc674514b6dae806

ট্যুর অপারেটর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান বলেন,‘ ইউনেস্কো তালিকায় স্থান পাওয়ার আগে থেকেই পহেলা বৈশাখ উদযাপন করতে বহু বিদেশী পর্যটক আসছে। মঙ্গল শোভাযাত্রায় এখন অনেক বিদেশীমুখে দেশী রঙ আর পোশাক-সাজগোজ সবার নজর কাড়ে। নববর্ষে বিদেশী পর্যটকদের জন্য ৩ দিনের ট্যুর প্যাকেজ থাকে সাধারণত। রমনা বটমূল থেকে বিদেশী পর্যটকদের নিয়ে আসা হয়মঙ্গলশোভাযাত্রায়’। main1

এই বর্ণিল আয়োজন ইউনেস্কো’র স্বীকৃতি পাওয়ায় এবার পর্যটক আকর্ষণে নতুন মাত্রা যোগ হবার সম্ভাবনা দেখছেন জানিয়ে তিনি বলেন,‘ নিরাপত্তা নিয়ে শঙ্কা না থাকলে সামনে বছর বৈশাখে বিদেশী পর্যটক সংখ্যা বাড়বে। এবারের প্রচারণাতে মঙ্গল শোভাযাত্রাকে আরও ভালোমত তুলে ধরার সুযোগ পেয়েছি আমরা’।

Reneta

মঙ্গল শোভাযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি বাড়তি পাওয়া। তবে একটি অনুষঙ্গের চেয়ে ‘পহেলা বৈশাখ’ বা বর্ষবরণের উৎসবটি ইউনেস্কো স্বীকৃতি পেলে আরও ভালো হতো বলে মনে করেন ট্যুরিজম ডেভেলপার’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান জামিউল আহমেদ।

তিনি বলেন,‘পর্যটন ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গিতে মঙ্গলশোভা যাত্রা এখন একটা প্রোডাক্ট। এজন্য দেশের বাইরে ব্যাপক প্রচারণা-ক্যাম্পেইন এর দরকার। তবে মূল প্রচারণার দায়িত্বটা সরকারের, পর্যটন কর্পোরেশনের’।
দেশের অগ্রসরমান পর্যটন শিল্পে মঙ্গল শোভাযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতিকে বড় অর্জন বলে মনে করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন,‘ ইউনেস্কোর এই স্বীকৃতিতে আমরা অনুপ্রাণিত। দেশের বর্ষবরণের আয়োজন এখন আন্তর্জাতিক বাজারে ট্যুরিস্ট প্রোডাক্ট হলো। বাংলাদেশে বেড়াতে আসা বিদেশীদের জন্য নিঃসন্দেহে এই সংবাদ বাড়তি আকর্ষণ যোগাবে। এখন সরকার ও গণমাধ্যমের দায়িত্ব হবে এই অর্জনকে দেশের বাইরে চমৎকারভাবে উপস্থাপন করা। এজন্য সভা-সেমিনার, ভ্রমণ নিয়ে প্রকাশিত পুস্তিকায় মঙ্গল শোভাযাত্রার বর্ণিল আনন্দকে ছড়িয়ে দিতে হবে। প্রবাসী বাংলাদেশীদের নতুন প্রজন্মকে শেকড়ের টানে বছরে একবারের জন্য হলেও দেশে নিয়ে আসার একটা উপলক্ষ্য হিসেবে মঙ্গল শোভাযাত্রাকে তুলে ধরার উদ্যোগ নেয়া হবে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনেস্কোমঙ্গল শোভাযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT