চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কা শরিফে সন্ত্রাসী হামলার চেষ্টা ভণ্ডুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২৪, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
মক্কা-হামলা-চেষ্টা

যে মসজিদের বিস্ফোরণ ঘটেছিল তার সামনে

পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারামে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রশাসন। তবে মসজিদের কাছেই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। গ্র্যান্ড মসজিদের ভেতরেই মুসলিমদের পবিত্রতম কাবা শরিফ অবস্থিত।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, মক্কায় সন্ত্রাসী হামলা হতে পারে – এমন খবরের সূত্র ধরে মক্কাসহ কাছাকাছি শহরগুলোতে পুলিশি অভিযান চলছিল। স্থানীয় সময় শুক্রবার ভোরে মক্কা ও জেদ্দায় চালানো অভিযানে এক নারীসহ ৫ সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

Banglabid

ওইদিন দুপুরের দিকে গ্র্যান্ড মসজিদে রমজান মাস উপলক্ষে জড়ো হওয়া হাজারও মুসল্লি নামাজ আদায় করছিলেন। এমন সময় মসজিদের পাশেই একটি ভবন ঘিরে পুলিশের অভিযানের সময় এক জঙ্গি প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে সে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিবিসি জানায়, বিস্ফোরণে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জন বিদেশি মুসল্লি। বিস্ফোরণে ভবনটির একপাশ ধসে গেছে বলেও জানানো হয়েছে।

হামলাকারীর অবস্থান ঘেরাও করার আগেই অন্য আস্তানা থেকে ওই ৫ জনের আটকের ঘটনা ঘটে।

Reneta

মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল তুর্কি সৌদি টেলিভিশনকে বলেছেন, পুলিশ গ্র্যান্ড মসজিদ, হাজি এবং অন্য মুসল্লিদের নিরাপত্তাকে লক্ষ্য করে তৈরি একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে।

মক্কা
যে মসজিদে বিস্ফোরণ ঘটেছিল তার সামনে

তবে কীভাবে বা কারা ওই হামলার পরিকল্পনা করছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানাননি সৌদি কর্মকর্তারা।

২০১৬ সালের জুলাইয়ে মদিনায় মসজিদে নববীর কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন।

সম্প্রতি সৌদি আরবে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে, তার বেশ কয়েকটি তাদের চালানো বলে দাবি করে জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস)। বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দেশটির শিয়া সংখ্যালঘু আর নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবামক্কাসন্ত্রাসী হামলাসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্টোবর থেকে ক্রিকেটে ‘নতুন নিয়ম’

পরবর্তী

ঈদের দিন সকালের মেকআপ

পরবর্তী
ঈদের দিন সকালের মেকআপ

ঈদের দিন সকালের মেকআপ

গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT