চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াল কালরাতকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৭:৪২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

ভয়াল ২৫ মার্চ কালরাত্রিকে জাতীয় ও আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে
স্বীকৃতি দেওয়ার দাবি জানানোর মধ্য দিয়ে কালরাত্রিতে শহীদদের প্রতি শ্রদ্ধা
নিবেদন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার কাজ
শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে মুক্তিযুদ্ধে
নেতৃত্ব দেওয়া সেক্টর কমান্ডারদের সংগঠনটি।

রাত ১২টায় এক মিনিটের নীরবতা ও নিষ্প্রদীপ মহড়ার মধ্য দিয়ে কালরাত্রিতে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করে সেক্টর কমান্ডার্স ফোরাম। এরপর নতুন প্রজন্মের হাতে মশাল ও জাতীয় পতাকা হস্তান্তর করেন স্বাধীনতা সংগ্রামের সম্মুখ যুদ্ধে নেতৃত্বে থাকা সেক্টর কমান্ডাররা।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি জ্বেলে ভয়াল কালরাত্রি স্মরণ করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার পথে আলোকযাত্রার মুহূর্ত স্মরণ করা হয়। ঐক্যবদ্ধ থেকে স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথে শেষ হয় সেক্টর কমান্ডার্স ফোরামের কর্মসূচি।

Banglabid

কালরাত্রির শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

অনুষ্ঠানের ঘোষণাপত্রে ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব বলেন,  ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরোচিত গণহত্যা শুরু করেছিল, তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ের ভয়াবহতম এক গণহত্যা। সেক্টর কমান্ডার্স ফোরাম সে কারণে- ২৫ শে মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসাবে ঘোষণার দাবি জানাচ্ছে।

সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীরউত্তম বলেন, পাকিস্তানিরা যে বর্বরতা চালিয়েছিল, তার বিচার আন্তর্জাতিক অঙ্গনেও হওয়া উচিত।

Reneta

তিনি বলেন, পাকিস্তানিরা এদেশের নিরস্ত্র মানুষের উপর নির্মম হামলা পরিচালনাকারী সেনাসদস্যদের বিচার করার কথা বললেও গত ৪৫ বছরে করেনি। গণহত্যার জন্য ক্ষমা চায়নি, মাফ চায়নি।

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ফোরামের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী বীরউত্তম।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, দেশাত্ববোধক কবিতা আবৃত্তি ও নৃত্য ছিল সাংস্কৃতিক পরিবেশনায়। এছাড়া সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা ও মুক্তিযোদ্ধারা তরুণ প্রজন্মের হাতে মশাল এবং লাল-সবুজের পতাকা তুলে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুঃস্বপ্ন ভুলে টাইগারদের আত্মবিশ্বাস ফেরানোর ম্যাচ

পরবর্তী

জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী

জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT