চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়ঙ্কর গ্রহাণুকে ‘গুলি’ করবে নাসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

মহাকাশ থেকে একটি গ্রহাণু ভয়ঙ্কর গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে। যার আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে বিশাল একটি এলাকা কিংবা গোটা পৃথিবী। সেই গ্রহাণুটির দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। পৃথিবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে গ্রহাণুটির দিকে ছুটে গেলো একটি ‘বুলেট’। ব্যস, গ্রহাণুটি সরে গেলো পৃথিবী থেকে দূরে।

হলিউডের সাই-ফাই সিনেমার এমন দৃশ্যকে বাস্তবে রূপ দিতে ‘ডার্ট’ নামের মিশনের পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মিশনটির কার্যকারিতা নিয়ে আপাতত গবেষণা চলছে। যদি এই মিশন বাস্তবায়িত হয় তাহলে পৃথিবীর দিকে ছুটে আসতে থাকা বিপজ্জনক গ্রহাণুকে টার্গেট করে দানবীয় বুলেট ছুড়বে নাসা।

নাসার প্লানেটারি ডিফেন্সের কর্মকর্তা লিন্ডলে জনসন বলেন, ‘ছুটে আসা গ্রহাণুর কক্ষপথ পরিবর্তনে ডার্ট হচ্ছে নাসার প্রথম মিশন। এজন্য ফ্রিজের মাপের একটি বিশাল বুলেট বা ছোট মিসাইল ছোড়া হবে। আতঙ্কজনক নয় এমন একটি ছোট গ্রহাণুকে আমরা ইতোমধ্যে টার্গেট করেছি। পরীক্ষামূলকভাবে ওই গ্রহাণুতে বুলেট ছুড়বে নাসা।’

Banglabid


নাসার দেয়া তথ্যানুযায়ী, ডিডাইমস নামের একটি গ্রহাণুকে টার্গেট করা হয়েছে। গ্রহাণুটির একটি অংশ ডিডাইমস-এ ২০২২ সালে পৃথিবীকে অতিক্রম করতে পারে। এর ঠিক ২ বছর পর ডিডাইমস-বি আসবে। আসলে ডিডাইমস একটি বাইনারি গ্রহাণু। তাই ডার্ট মিশন কতটুকু সফল হবে তা যাচাই করতে কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে।

মিশন চলাকালে ডার্ট যানটি গ্রহাণুর কাছে উড়ে যাবে এরপর ডিডাইমস-বি কে আঘাত করবে ডার্টের বুলেট। তবে সাধারণ বুলেটের চেয়ে ডার্ট বুলেট ৯ গুণ বেশি গতিতে গ্রহাণুর পাথরে আঘাত হানবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রহাণুনাসাপৃথিবী ধ্বংস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রবি মৌসুমের ক্ষতি কাটাতে আউশ চাষে ব্যস্ত কৃষক

পরবর্তী

লন্ডনে আবারও আগুন

পরবর্তী
লন্ডন

লন্ডনে আবারও আগুন

রণবীর

পরিবারের গোপন তথ্য ফাঁস করলেন রণবীর

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT