চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট আইন আগেরটাই থাকছে, আবগারি শুল্ক দেড়শ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
অর্থনীতি
A A

আগামী দুই বছরের জন্য ভ্যাট আইন আগেরটাই থাকছে। আর বহুল আলোচিত ব্যাংক আমানতে ১ লাখ থেকে ৫ লাখ টাকার ওপর আবগারি শুল্ক আবগারি শুল্ক দিতে হবে দেড়শ টাকা।

জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্তত আরো ২ বছর বিদ্যমান ভ্যাট আইন কার্যকর থাকবে। ১ লাখ থেকে ৫ লাখ টাকার ওপর আবগারী শুল্ক দিতে হবে দেড়শ টাকা।

বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রায় ১ ঘণ্টার সমাপনী বক্তব্যে অর্থবিলের সংশোধনী সম্পর্কে ধারণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

এদিন আলোচনার শুরুতেই সংসদে বাজেট নিয়ে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

এরপর নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে নিজেদের টাকায় স্বনির্ভর দেশ গড়তে মানুষের রাজস্ব দেয়ার প্রবণতার প্রশংসা করেন। তবে তা মানুষের কষ্টের বিনিময়ে নয়।

তিনি বলেন, সবার সাথে আলোচনা করেই আমরা ভ্যাট আইন পাশ করেছিলাম। এটা হয়তো অনেকে ভুলে গেছেন। নতুন ভ্যাট আইন নিয়ে নানা ধরনের কথা উঠেছে। ব্যবসায়ীরাও সাড়া দিচ্ছে না। তাই এই আইন নিয়ে বিবেচনা করা হয়েছে।

Reneta

আবগারি শুল্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগে ব্যাংকে ২০ হাজার এক টাকার উপরে জমা থাকলেই আবগারি শুল্ক দেয়া লাগতো। ব্যাংকের জমা টাকার এই সীমা বাড়িয়েছেন অর্থমন্ত্রী। তিনি এক লাখ টাকা মওকুফ করেছেন। অথচ সবাই বুঝেছে উল্টোটা।

তিনি বলেন, আমি অর্থমন্ত্রীকে বলেছি, তিনি যেন ব্যাংকে গ্রাহকের জমানো এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত অর্থের পরিমাণকে তিন ভাগে বিভক্ত করে শুল্ক নির্ধারণ করে দেন। সেক্ষেত্রে ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত কোন আবগারি শুল্ক দিতে হবে না। এক লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ১৫০ টাকা। আর পাঁচ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ৫০০ টাকা নির্ধারণের কথা বলেছি। এই ভাবে তিন ভাগে শুল্ক নির্ধারণ করা হবে। এর বিস্তারিত ব্যাখ্যা অর্থমন্ত্রী দিবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটআবগারি শুল্কপ্রধানমন্ত্রীভ্যাট আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT