চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন না নিলে আবার করোনা সংক্রমণের ঝুঁকি বেশি

আলভী হোসাইন আলভী হোসাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণকারীদের তুলনায় না নেওয়া ব্যক্তিদের করোনায় আবারও সংক্রমিত হওয়ার ঝুঁকি দ্বিগুণেরও বেশি বলে মার্কিন এক গবেষণায় উঠে এসেছে।

এছাড়া করোনার ভ্যাকসিন গ্রহণকারীরা ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের মতোই অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তার ছড়াতে পারেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন পাবলিক হেলথ ইংল্যান্ডের বিজ্ঞানীরা।

বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলেও এ নিয়ে এখনো চলছে বিস্তর গবেষণা। তারই অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে করোনায় আক্রান্ত হওয়া কিংবা না হওয়া সকলকে ভ্যাকসিন গ্রহণের আগের সুপারিশ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

Banglabid

সিডিসি তাদের গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের প্রাপ্তবয়স্ক ২৪৬ জনকে বেছে নেয়, যারা গত বছর করোনায় আক্রান্ত হওয়ার পর চলতি বছরের মে এবং জুন মাসে আবারও আক্রান্ত হয়েছিলেন। তাদের সঙ্গে ৪৯২ জন স্বেচ্ছাসেবীর তুলনা করা হয়; যারা প্রায় একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। গবেষণায় দেখা যায় যারা ফাইজার, মডার্না অথবা জনসনের ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের তুলনায় ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ২ দশমিক ৩৪ গুণ বেশি।

গবেষণায় আরও বলা হয়েছে, করোনা থেকে সুস্থ হওয়ার পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি কতদিন থাকে, তা এখনও পুরোপুরি জানা যায়নি এবং করোনার আগের ধরনের কারণে তৈরি হওয়া অ্যান্টিবডি নতুন ধরনের ওপর সেভাবে কাজ নাও করতে পারে।

অন্যদিকে পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, ডেল্টায় আক্রান্ত ভ্যাকসিন নেওয়া মানুষ ভ্যাকসিন না নেওয়াদের মতো সহজেই করোনার বিস্তার ঘটাতে পারে। ইংল্যান্ডের বিজ্ঞানীদের মতো গত সপ্তাহে সিডিসিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা সিটিকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব: মেয়র আতিক

পরবর্তী

তিন বছরে চার কোটি ৬০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ফায়ারফক্স

পরবর্তী

তিন বছরে চার কোটি ৬০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ফায়ারফক্স

শিক্ষাবিদ নাজমা চৌধুরীর মৃত্যু

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT