চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনেশন নিয়ে সুখবর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের জন্য টিকা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনাভাইরাসের দাপট কিছুটা কমতে শুরু করেছে। তবে সেটা এখনই খুশি হওয়ার মতো নয়। এরমধ্যেই আরেকটি সুখবর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেয়া হতে পারে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়: ‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ১৮ বছরের ওপরে যে কোনো ভ্যাকসিন দেয়া যাবে। ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া হতে পারে। কীভাবে কিশোরদের ভ্যাকসিন দেওয়া যাবে সে বিষয়ে ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হবে।’

তিনি বলেন: ‘১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমরাও এটি অনুসরণ করতে পারি।’ দেশের সকল নাগরিককে টিকার আওতায় আনার প্রচেষ্টার অংশ হিসেবেই বিষয়টিকে আমরা দেখতে চাই। এই প্রচেষ্টা বাস্তবায়ন হলে করোনা প্রতিরোধে বাংলাদেশ আরও বহুদূর আগে যাবে বলেই আমাদের বিশ্বাস।

এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন করোনা প্রতিরোধের অন্যতম প্রধান উপায় বলে বিবেচিত হচ্ছে। এজন্য সরকার ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী টিকা দিয়েছিল। ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন মজুদ আছে জানিয়ে জাহিদ মালেক বলেন: ‘ক্যাম্পেইনের মাধ্যমে যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে। প্রথম ডোজ যে কেন্দ্র দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। গ্রামের ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষের আগ্রহ কম ছিল, আমরা তাদের অনুপ্রাণিত করতেই এ কর্মসূচি হাতে নিয়েছেলাম।’

স্বাস্থ্যমন্ত্রীর একথার সত্যতা পাওয়া যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলমের কথায়ও। তিনি বলেন: ‘দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই গ্রাম অঞ্চলের। তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেননি। তাই সেখানে মৃত্যুর সংখ্যাও বেশি। এছাড়াও আক্রান্ত হয়ে অনেকে দেরিতে হাসপাতালে এসেছেন। যা বেশি মৃত্যুর আরেকটি কারণ।’

এজন্য গ্রামীণ পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান এবং শিশু কিশোরদেরও টিকার আওতায় আনার সিদ্ধান্ত ইতিবাচক। সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হলে করোনা মোকাবেলা সহজ হবে বলে আমরা মনে করি। এজন্য যাবতীয় দুর্বলতা ও ভুলভ্রান্তি কাটিয়ে উঠতে হবে। একইসাথে ভ্যাকসিনকে কেন্দ্র করে গড়ে ওঠা অসাধু চক্রের বিরুদ্ধেও তৎপর হতে হবে। এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: করোনাভাইরাসটিকাভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিই আবোলতাবোল বকছে: ওবায়দুল কাদের

পরবর্তী

হাসপাতালে আরও ২৬৫ ডেঙ্গু রোগী

পরবর্তী
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে আরও ২৬৫ ডেঙ্গু রোগী

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দৈনিক শনাক্তের হার ১০ শতাংশের নিচে

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT