চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিই আবোলতাবোল বকছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

সরকার নয়, জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপিই আবোলতাবোল বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘সরকার দেউলিয়া হয়ে জিয়ার লাশ নিয়ে আবোল তাবোল বকছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন: ক্ষমতা নির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না।

বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই, তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোলতাবোল বলে যাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে জবাব পাওয়া যায় না, এমন অভিযোগ করে ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন: তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন এবং স্বভাবসুলভ আবোলতাবোল বলেন।

‘সরকার দুর্নীতির কারণে অধিক সংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ’- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন: এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ। ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিন,কোথায় দুর্নীতি হচ্ছে বা হয়েছে।

Reneta

টিকা নিয়ে বিএনপি একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন: বিএনপির অনেকেই শুধু প্রথম ডোজ নয়, দ্বিতীয় ডোজও নিয়েছেন।

দেশের জনগণ এখন টিকা পেতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে সবাই পাবে এটা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন: আসলে বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য ভালো কিছু চোখে দেখে না।

বিএনপির কোন পর্যায়ের কাউন্সিল কিংবা সম্মেলন সময়মতো হয়েছে? তাদের জাতীয় সম্মেলনও সময়মতো হয়নি, যা অনেক আগেই পেরিয়ে গেছে; আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন প্রশ্ন রেখে বলেন: আগে আপনাদের নিজ দলের কথা ভাবুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT