চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনের আওতা বাড়াতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

সম্প্রতি সাউথ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর তা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিয়েছে আগের দুই দফার সাথে ‘বুস্টার ডোজ’ হিসেবে আরেক দফা ভ্যাকসিন দিতে। এরই মধ্যে বিভিন্ন দেশ সেই কার্যক্রম শুরু করেছে। গবেষকদের দাবি, দুই ডোজ ভ্যাকসিন মানুষকে ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে পারে না। সেজন্যই বুস্টার ডোজ প্রয়োজন।

নতুন এই উদ্যোগে পিছিয়ে নেই বাংলাদেশও। এজন্য আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজের কর্মসূচি। যদিও পরীক্ষামূলকভাবে গত ১৯ ডিসেম্বর রাজধানীতে ৬০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়। যার শুরু হয়েছিল দেশে করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন নেওয়া নার্স রুনু ভেরোনিকা কস্তা।

মঙ্গলবার ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে মূলত যাদের বয়স ৬০ বছরের বেশি এবং করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন। তবে তাদের গত ছয় মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া থাকতে হবে। এ জন্য অবশ্য নতুন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে না। যারা এই ক্যাটাগরিতে পড়বেন, তাদেরকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেই এসএমএস কেন্দ্রে দেখিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে।

Banglabid

বাংলাদেশ যেদিন আনুষ্ঠানিকভাবে বুস্টার ডোজ কর্মসূচি শুরু করছে, তার আগের দিন সোমবার করোনাভাইরাস শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার। এই সময়ে (এক সপ্তাহে) ২১৭০ জন রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১৭৫৮ জন। তার মানে নতুন রোগীর বেড়েছে ২৩ শতাংশেরও বেশি। তবে আশার কথা এই সময়ে আগের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। আগের সপ্তাহে সারাদেশে মৃত্যুর সংখ্যা ছিল ২০ জন। এই সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ১২ জনে।

আমাদের ভয়, শঙ্কা এখানেই। কেননা অতীত অভিজ্ঞায় দেখেছি; করোনার শুরুতে আক্রান্তের সংখ্যা কম থাকলেও প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। যার অন্যতম কারণ ছিল মানুষের গা ছাড়া ভাব। বুস্টার ডোজের পাশাপাশি এই জায়গাতেও জোর দিতে হবে। কেউ ভাবছে করোনা চলে গেছে, কেউ আবার বলছে, করোনা বলে কিছু নেই। এমন অপপ্রচারে করোনা প্রতিরোধে যে লড়াই, তা ক্ষতিগ্রস্থ হতে পারে।

আমরা মনে করি, আরও বেশি জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি বুস্টার ডোজের সংখ্যাও বাড়াতে হবে। বিশেষ করে ঢাকার বাইরে। একই সাথে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। তবেই করোনার বিরুদ্ধে বিজয় সম্ভব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনভাইরাসকরোনাবুস্টার ডোজভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশংসা নিয়েই মুক্তির অনুমতি পেল ‘শান’

পরবর্তী

বছর শেষে: বলিউডের আলোচিত সব বিয়ে

পরবর্তী

বছর শেষে: বলিউডের আলোচিত সব বিয়ে

DITF 2022

পূর্বাচলের নতুন ঠিকানায় মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT