চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট নিয়ে বিএনপির অভিযোগ নতুন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী-বিএনপি-বিএনপির অভিযোগ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীজুড়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ নতুন কিছু নয়।

শনিবার বেলা ১১ টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র নিজের ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সারা ঢাকা শহরে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসছেন। তবে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যাও বাড়বে।

Banglabid

বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এমন কথা সবসময়ই বলে আসছে, এটা নতুন কিছু নয়। বিগত দিনগুলোতেও তাদের এমন কথা বলতে শুনেছি। সবজায়গায় সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতিতে একটু কম।

আমাদের নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। কারো কোনো অভিযোগ থাকলে তাদেরকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এছাড়া, প্রিজাইডিং অফিসার পুলিং এজেন্টরা রয়েছেন, কোন বিষয়ে তারা আপত্তি জানালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি দেখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা সিটি নির্বাচনঢাকা সিটি নির্বাচন ২০২০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোটকেন্দ্রের বাইরে অস্ত্রধারীদের ছবি তোলার সময় রামদা’র কোপে সাংবাদিক আহত

পরবর্তী

আবেগী সৃজিত!

পরবর্তী

আবেগী সৃজিত!

চীনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫৯

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT