স্পোর্টস

ভেনাসের বিদায়ে নতুন রানী পাচ্ছে ইউএস ওপেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উইম্বলডন টেনিস ফাইনালে দুই খেলোয়াড়ের মধ্যে শুভেচ্ছা বিনিময়, দর্শকদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরপর নক্ষত্রপতস ইউ এস ওপেনে। আগের দিন হেরে গিয়েছিলেন রজার ফেদেরার। এবার ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামসও। মারিয়া শারাপোভা ও কেভিতোভার পর ভেনাসের বিদায় ফলে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ইউএস ওপেন।

বৃহস্পতিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৭বারের গ্র‌্যান্ডস্লাম বিজয়ী ভেনাসকে ৩ সেটের লড়াইয়ে হারিয়েছে তারই স্বদেশী সোলানি স্টিফেন্স। খেলার ফল ৬–১, ০–৬, ৭–৫।

৩৭ বছরে ইউএস ওপেন খেলতে গিয়ে ভেনাসই ১৯৭৮ সাল থেকে শুরু হওয়া ওপেন যুগে সব থেকে বয়স্ক খেলোয়াড়।

ফাইনালটা হতে যাচ্ছে অল মার্কিনি। শেষ চারের সবাই যে ছিলেন যুক্তরাষ্ট্রেরই। দ্বিতীয় সেমিফাইনালে সোলানির সামনে তারই অন্যতম প্রিয় বন্ধু ম্যাডিসন কিস। কোকো ভেন্ডিওয়েঘেকে স্ট্রেট সেটে হারিয়েছেন বিশ্বের ১৫ র‌্যাঙ্কিংয়ে থাকা ম্যাডিসন। খেলার ফল ৬–১, ৬–২।

২০০২ সালে উইলিয়ামস বোনেদের ফাইনালের পর এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে দুই প্রতিযোগীই মার্কিনী। বন্ধু ফাইনালে ওঠায় খুশি হলেও ২৪ বছরের ছটফটে সোলানি মনে করিয়ে দিয়েছেন, প্রিয় বন্ধুর সঙ্গে ফাইনাল ম্যাচ সব সময়ই কঠিন।

বিষয়:ইউএস ওপেন ভেনাস উইলিয়ামস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…