চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেজাল সচেতনতায় ‘চিনিবাবা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৯
বিনোদন
A A

দ্রব্যমূল্যে ভেজাল মেশানো নিত্যনতুন ঘটনা। জিনিসপত্রে ভেজাল মেশানোর বিষয়টি সাধারণ মানুষ জানলেও তাদের করার কিছু থাকে না। বাধ্য হয়েও অনেক সময় ভেজাল পণ্য কিনতে হয়। যদিও সরকার ভেজাল রোধে অভিযান চালাচ্ছে নিয়মিত।

এবার এই ভেজাল নিয়ে চ্যানেল আইয়ের জন্য ‘চিনিবাবা’ নামের একটি টেলিছবির গল্প লিখলেন জনপ্রিয় নাটক ‘স্বর্ণমানব’-এর গল্পকার ও ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার ড. মইনুল খান। এটি পরিচালনা করেছেন সরদার রোকন।

‘চিনিবাবা’-তে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আজিজুল হাকিমসহ আরও অনেকে।

Banglabid

ঈদের তৃতীয় দিন (বুধবার) বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইতে টেলিছবিটি প্রচারিত হওয়ার পর এবার চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশ পেল।

টেলিছবিটি নিয়ে ড. মইনুল খান বলেন: ভেজাল আমাদের প্রতিটি জীবন ও পরিবারকে দুর্বিসহ করে তুলেছে। দ্রুত টাকা বানানোর নেশায় কেউ কেউ এই অনৈতিক ও সমাজবিরোধী কাজটিতে লিপ্ত হচ্ছেন। আবার কোনো নির্মম বাস্তবতায় তাদেরকেও এই ব্যাধি আক্রান্ত করছে। এমন একটা রূঢ় অভিজ্ঞতা নিয়ে জীবনধর্মী গল্প উপস্থাপন করা হয়েছে এই টেলিছবিতে।

নাটকের গল্পে দেখা যায়, গ্রামের বেকার ও উচ্চাকাঙ্ক্ষী পিকলু বিশ্বাস বন্ধুর পরামর্শে টাকার পেছনে ছোটে। নিজ এলাকায় ‘চিনিবাবা’ নামে মিষ্টির দোকান খুলে বসে। পিকলু অল্প দিনে বেশি টাকা আয়ের আশায় মিষ্টিতে ভেজালের আশ্রয় নেয়। ব্যবহার করে কৃত্রিম ও নিষিদ্ধ ঘনচিনি। আর এই ভেজালজনিত নানা ব্যধি সারা গ্রামে ছড়িয়ে পড়ে। শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। এর উপসর্গ থেকে পিকলুর একমাত্র আদরের মেয়ে টুম্পা মুক্তি পায়নি। চরম অনুশোচনা ও আত্মউপলব্ধি তাকে স্পর্শ করে। শুরু হয় সংকট এবং তা ধীরে ধীরে দানা বাঁধে। এভাবে গল্প এগিয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষআজিজুল হাকিমআনিসুর রহমান মিলনওয়াহিদা মল্লিক জলিচিনিবাবারহমত আলীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতির পিতার স্বপ্ন পূরণেই তার আত্মা শান্তি পাবে: প্রধান বিচারপতি

পরবর্তী

শচীনকে ছুঁয়ে, শচীনের পথে, ‘দশক সেরা’ কোহলি

পরবর্তী

শচীনকে ছুঁয়ে, শচীনের পথে, ‘দশক সেরা’ কোহলি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT